‘চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ একুশের চেতনায় রুখে দাঁড়িয়েছে’
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫৩ AM

‘চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ একুশের চেতনায় রুখে দাঁড়িয়েছে’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২০/০২/২০২৪ ০৭:২৫:১০ AM

‘চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ একুশের চেতনায় রুখে দাঁড়িয়েছে’

ছবি : সংগৃহিত


একতরফা ডামি নির্বাচনের মাধ্যমে দখলকরা ক্ষমতা সম্প্রসারণের প্রচেষ্টায় অবৈধ সরকার বেপরোয়া ও অত্যাচারী হয়ে উঠেছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেছেন, চলমান ভয়াবহ দুঃশাসনের বিরুদ্ধে জনগণ একুশের চেতনায় রুখে দাঁড়িয়েছে।

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ৫২ এর ভাষা আন্দোলনের বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছে মির্জা ফখরুল বলেন, অধিকার আদায় এবং অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদের এক অগ্নিঝরা দিন একুশে ফেব্রুয়ারি। মাতৃভাষার জন্য জীবন উৎসর্গ করে তারা আত্মত্যাগের যে মহিমান্বিত দৃষ্টান্ত স্থাপন করে গেছেন, পরবর্তী সময়ে বিভিন্ন আন্দোলন-সংগ্রামে তা আমাদের অনুপ্রাণিত করেছে।

মির্জা ফখরুল আরও বলেন, তাদের আত্মদানের ধারাবাহিকতায় গণতান্ত্রিক ও স্বাধিকার আন্দোলনের পথ বেয়ে আমরা অবতীর্ণ হয়েছি স্বাধীনতা যুদ্ধে। অর্জিত হয়েছে স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ। জাতীয়তাবোধ ও অধিকার বোধের চেতনা পরিপূর্ণতা পায় মহান একুশে ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের আত্মত্যাগের মাধ্যমে।

সেই চেতনা নস্যাৎ করে একদলীয় শাসনের জগদ্দল পাথর আজ জনগণের কাঁধের ওপর চাপানো হয়েছে দাবি করে বিএনপি মহাসচিব বলেন, গণতন্ত্রকে সমাহিত করে অপশাসনের বেড়াজালে গোটা জাতিকে অবরুদ্ধ করা হয়েছে। অবৈধ শক্তির জোরে সাজানো মিথ্যা মামলায় ফরমায়েশি সাজা দিয়ে খালেদা জিয়াকে অন্যায়ভাবে বন্দি করে প্রতিহিংসা চরিতার্থ করা হয়েছে।

মির্জা ফখরুল বলেন, আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি— একুশের চেতনায় উদ্বুদ্ধ হয়ে এদেশের সংগ্রামী মানুষ মৃতপ্রায় গণতন্ত্রের পুনরুজ্জীবনসহ দেশনেত্রীর মুক্তির আন্দোলনকে আরও বেশি জোরালো ও তীব্রতর করবে।

ফখরুল বলেন, ভাষা শহীদের মহিমান্বিত অবদানের কারণে অমর একুশে ফেব্রুয়ারি আজ আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে সারাবিশ্বে পালিত হচ্ছে।


জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ