বড়লেখায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন

বড়লেখায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন

তাহমীদ ইশাদ রিপন, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ০৩:০৭:০৬ পূর্বাহ্ন

বড়লেখায় একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন


মৌলভীবাজার জেলার বড়লেখায়  একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।

বুধবার রাত ১২টা ১ মিনিটে শুরু হয় পুষ্পস্তবক অর্পণ। মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে জনতার ঢল নামে বড়লেখার  বালিকা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে কেন্দ্রীয় শহীদ মিনারে।

পুষ্পার্ঘ হাতে সারিবদ্ধভাবে শ্রদ্ধা নিবেদন করছেন রাজনৈতিক, সামাজিক, সাংবাদিক, ক্রীড়া, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ মানুষ। 

একুশের প্রথম প্রহর রাত ১২টা ১ মিনিটে বড়লেখা উপজেলা   প্রশাসনের শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যে দিয়ে শুরু হয় আনুষ্ঠানিকতা।এরপর একে একে উপজেলা পরিষদ,উপজেলা আওয়ামীলীগ, পৌর পরিষদ,থানা প্রশাসন, মুক্তিযোদ্ধা সংসদ,উপজেলা ক্রীড়া সংস্হা,ভূমি অফিস, যুবলীগ ও ছাত্রলীগ,সেচ্ছা সেবকলীগ সহ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদন করেন। 

শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদের আত্মার মাগফেরাত কামনা করে এক মিনিট নিরবতা পালন করা হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা