শ্রীমঙ্গলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

শ্রীমঙ্গলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি

প্রকাশিত: ২১/০২/২০২৪ ১১:০১:৪৮ পূর্বাহ্ন

শ্রীমঙ্গলে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

ছবি : নিজস্ব


দেশের প্রথম সারির জাতীয় দৈনিক পত্রিকা যুগান্তরের ২৪ বছর পূর্তি ও ২৫ বছরে পদার্পণ উপলক্ষে শ্রীমঙ্গল প্রেসক্লাবে এক স্বজন সমাবেশের আয়োজন করা হয়।

বুধবার (২১ ফেব্রুয়ারি) রাতে শ্রীমঙ্গল প্রেসক্লাবে যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্বজন সমাবেশে প্রধান অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল উপজেলা নির্বাহী অফিসার মো. আবু তালেব। বিশেষ অতিথির বক্তব্য দেন শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ বিনয় ভূষণ রায়, শ্রীমঙ্গল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ ইমাম হোসেন সোহেল।

স্বাগত বক্তব্য দিয়ে অনুষ্ঠানটি পরিচালনা করেন দৈনিক যুগান্তরের শ্রীমঙ্গল প্রতিনিধি ও শ্রীমঙ্গল প্রেসক্লাবের যুগ্ম সম্পাদক সৈয়দ আবু জাফর সালাউদ্দিন। অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গলের উপজেলা প্রকৌশলী মো. ইউসুফ হোসেন খান, জনস্বাস্থ্য প্রকৌশলী মো. সাইফুল ইসলাম।

এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- শ্রীমঙ্গল প্রেসক্লাবের সহ-সভাপতি দিপংকর ভট্টাচার্য লিটন, সিনিয়র সাংবাদিক সৈয়দ আমিরুজ্জামান, কাওছার ইকবাল, কালের কন্ঠের মৌলভীবাজার জেলা প্রতিনিধি মো. সাইফুল ইসলাম, মানবকন্ঠের শ্রীমঙ্গল প্রতিনিধি আবুজার রহমান বাবলা, নয়া দিগন্তের শ্রীমঙ্গল প্রতিনিধি এম এ রকিব, ইনকিলাবের শ্রীমঙ্গল প্রতিনিধি আনোয়ার হোসেন জসিম প্রতিদিনের সংবাদের শ্রীমঙ্গল প্রতিনিধি আব্দুস শুকুর সহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ। আলোচনা সভা, কেক কাটা এবং অতিথি আপ্যায়নের মধ্য দিয়ে অনুষ্ঠানটি সমাপ্ত হয়।

উল্লেখ্য প্রতি বছর ১ লা ফেব্রুয়ারী যুগান্তরের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়। ফেব্রুয়ারী মাস ব্যাপি অনুষ্ঠানের অংশ হিসেবে শ্রীমঙ্গলে আজকে এই অনুষ্ঠান পালিত হয়েছে।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা