কমলগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কমলগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৫:৫৯:২৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে দিনব্যাপী পিঠা উৎসব অনুষ্ঠিত


মৌলভীবাজারের কমলগঞ্জে দিনব্যাপী আবহমান বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী পিঠা উৎসব অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০ টা সন্ধ্যা পর্যন্ত পিঠা উৎসব উদযাপন পরিষদের আয়োজনে ও কমলগঞ্জ উপজেলা প্রশাসনের সহযোগিতায় কমলগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গনে এ পিঠা উৎসব অনুষ্ঠিত হয়।

পিঠা উৎসব উদযাপন পরিষদের আহবায়ক পৌর মেয়র জুয়েল আহমদের সভাপতিত্বে ও সদস্য সচিব সাংবাদিক সাজিদুর রহমান সাজুর সঞ্চালনায় পিঠা উৎসবের উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. রফিকুর রহমান।


এসময় অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন, সহকারী কমিশনার (ভূমি) মো. রইছ আল রিজওয়ান, উপজেলা দূর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,শাহিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান প্রমুখ।

আবহমান বাঙলার ঐতিহ্য ও সংস্কৃতিকে লালন করার জন্য গ্রামবাংলার হরেক রকমের পিঠাপুলি নিয়ে ২১ টি স্টোল বসে এ পিঠা উৎসবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা