কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীদের দুর্ভোগ
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:১২ অপরাহ্ন

কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীদের দুর্ভোগ

মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২২/০২/২০২৪ ০৬:০৬:১৯ পূর্বাহ্ন

কমলগঞ্জে ট্রেনের ইঞ্জিন বিকল যাত্রীদের দুর্ভোগ


সিলেট-আখাউড়া রেলপথে সিলেট থেকে ছেড়ে আসা চট্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়ীকা এক্্রপ্রেস ৭২০ ইঞ্জিন বিকল হয়ে ভানুগাছ রেল ষ্টেশনে আটকা পড়ে। ট্রেন আটকে পড়ার কারনে ট্রেনের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে।

ভানুগাছ রেলওয়ে ষ্টেশনের মাষ্টার কবির আহমেদ জানান,সিলেট থেকে চট্্রগ্রামগামী আন্তঃনগর পাহাড়ীকা এক্্রপ্রেস ট্রেনটি নির্ধারিত সময় ১২টা ৩২ মিনিটের স্থলে ২ঘন্টা বিলম্বে ২টা ৪০ মিনিটে ভানুগাছ রেল ষ্টেশনে এসে পৌঁছে। এরপর ট্রেনটি ইঞ্জিন বিকলের কারনে ভানুগাছ ষ্টেশন থেকে ছেড়ে যেতে পারেনি। ট্রেনটি ভানুগাছ ষ্টেশনে আটকা পড়ে থাকে। ট্রেনটি আটকে পড়ার কারনে ট্রেনের যাত্রীদের চরম দূর্ভোগ পোহাতে হয়েছে। কেউ কেউ ট্রেন থেকে নেমে বিকল্প পথে (বাস যোগে) তাদের নির্ধারিত স্থানে যেতে দেখা গেছে।

ষ্টেশন মাষ্টার কবির আহমেদ আরো জানান, ট্রেনটির চালিয়ে নেয়ার জন্য আখাউড়া রেলওয়ে ষ্টেশন (জংশন) থেকে লাইট ইঞ্জিন আসার জন্য বলা হয়। সেটা আসার পর ৩টা ৪৫ মিনিটে পাহাড়ীকা ট্রেনটি চলে যায়। তবে সিলেটের সাথে অন্য সকল ট্রেনের যোগাযোগ স্বাভাবিক ছিল।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা