যুক্তরাষ্ট্রের মন্ত্রী আফরিন আক্তারের সাথে বিএনপির বৈঠক
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ AM

যুক্তরাষ্ট্রের মন্ত্রী আফরিন আক্তারের সাথে বিএনপির বৈঠক

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৫:৩৪:৩৫ AM

যুক্তরাষ্ট্রের মন্ত্রী আফরিন আক্তারের সাথে বিএনপির বৈঠক

ছবি : সংগৃহিত


যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক উপসহকারী পররাষ্ট্রমন্ত্রী আফরিন আক্তারের সাথে বৈঠকে বসেছে বাংলাদেশের প্রধান বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

আজ শনিবার বিকেল ৩টায় গুলশানের একটি হোটেলে এ বৈঠক অনুষ্ঠিত হচ্ছে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান।

তিনি জানান, বৈঠকে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ উপস্থিত আছেন।

যুক্তরাষ্ট্রের ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল, ডিপার্টমেন্ট অব স্টেট ও এজেন্সি ফর ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্টের (ইউএসএআইডি) প্রতিনিধি দল ছাড়াও যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত পিটার ডি হাস বৈঠকে রয়েছেন।

শনিবার দুপুরে ঢাকা পৌঁছায় যুক্তরাষ্ট্রের এ প্রতিনিধি দল। তিন দিনের সফরে শেষে ২৬ ফেব্রুয়ারি ঢাকা ছাড়বেন তারা।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ