‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার’
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ১১:৫২ AM

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার’

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৪/০২/২০২৪ ০৮:১৮:০২ AM

‘দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে পুরোপুরি ব্যর্থ সরকার’

ছবি: সংগৃহীত


গণতন্ত্র মঞ্চের নেতারা বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে সরকার পুরোপুরি ব্যর্থ। বাজার নিয়ন্ত্রণের কোনো পদক্ষেপই কাজে আসছে না। নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার এখন বিরোধী দলের ওপর দোষ চাপাচ্ছে।

শনিবার (২৪ ফেব্রুয়ারি) গণতন্ত্র মঞ্চের উদ্যোগে জাতীয় প্রেসক্লাবের সামনে ‘নাগরিক ঐক্যের সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার প্রতিবাদে এবং রাজনৈতিক দমন-পীড়ন বন্ধের দাবিতে’ এক সমাবেশে এ মন্তব্য করেন মঞ্চের নেতারা। সমাবেশ শেষে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।

গণতন্ত্র মঞ্চের বিক্ষোভ মিছিল | ছবি : সংগৃহীত

নেতারা আরও বলেন, সরকার নিজেই এখন সিন্ডিকেটে পরিণত হয়েছে। সে কারণে সিন্ডিকেটের দৌরাত্ম্য বেড়েই চলেছে। জনগণের পকেট হাতিয়ে নেওয়া দুর্বৃত্তদের স্বার্থ রক্ষার্থেই কাজ করছে সরকার। আর তার মাশুল দিতে গিয়ে জনগণের জীবনে নাভিশ্বাস উঠেছে।

নেতারা আরও বলেন, সরকার সর্বত্র ভয়-ত্রাস আর দমন-পীড়ন করে মানুষের কণ্ঠ রোধ করতে চাইছে। গত ১৯ ফেব্রুয়ারি রাজধানীর খামারবাড়ি এলাকায় নাগরিক ঐক্যের ‘গণতন্ত্রের পক্ষে গণস্বাক্ষর’ কর্মসূচিতে হামলা করে দলটির সাংগঠনিক সম্পাদক সাকিব আনোয়ারকে গুরুতর আহত করার ঘটনা তারই ধারাবাহিকতা। এভাবে গণস্বাক্ষর কর্মসূচিতেও হামলা প্রমাণ করে এক অজানা আতঙ্ক সরকারকে তাড়া করে ফিরছে।

সমাবেশে আরও বক্তব্য রাখেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি, রাষ্ট্র সংস্কার আন্দোলনের প্রধান সমন্বয়ক হাসনাত কাইয়ুম, ভাসানী অনুসারী পরিষদের সদস্য সচিব হাবিবুর রহমান রিজু প্রমুখ।

সমাবেশ শেষে আগামী ২৮ ফেব্রুয়ারি বেলা সাড়ে ১১টায় দ্রব্যমূল্যের উর্ধ্বগতি, ব্যাংক লোপাট ও অর্থ পাচারের প্রতিবাদে সচিবালয় অভিমুখে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।  

এম সি



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ