কমলগঞ্জে জীবিত ও জবাই করা মোট ৩৮টি মুনিয়া পাখি উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

কমলগঞ্জে জীবিত ও জবাই করা মোট ৩৮টি মুনিয়া পাখি উদ্ধার

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৭:০৩:৩১ পূর্বাহ্ন

কমলগঞ্জে জীবিত ও জবাই করা মোট ৩৮টি মুনিয়া পাখি উদ্ধার

কমলগঞ্জে জীবিত ও জবাই করা মোট ৩৮টি মুনিয়া পাখি উদ্ধার।


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা থেকে ৩৮টি তিলা মুনিয়া (Sealy-breasted Munia) পাখিসহ সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ৯টায় সময় উপজেলার ইসলামপুর ইউনিয়নের কালারাইবিল এলাকা থেকে ২৯টি পাখিই জবাই করা ও ৯টি পাখি জীবিতসহ মোট ৩৮টি তিল মুনিয়া উদ্ধার করা হয়। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে শিকারীরা পাখি ধরার সরঞ্জাম রেখে পালিয়ে যায়।

বনবিভাগ সূত্র জানা যায়, গোপন সংবাদে ইসলামপুর ইউনিয়নের কালারায়বিল এলাকা থেকে পাখি ধরার সরঞ্জাম জালসহ ৩৮টি মুনিয়া পাখি উদ্ধার করি। এসময় ২৯টি পাখিই জবাই করা ও ৯টি পাখি জীবিত ছিল। বনবিভাগের উপস্থিতি টের পেয়ে পাখি শিকারীর জাল ও পাখি রেখে পালিয়ে যায় বলে জানান বন বিভাগ।

স্থানীয় গনমাধ্যম কর্মী সালাহউদ্দিন শুভ জানান, ‘চা বাগানগুলোতে পাখির আনাগোনা বেশি। বিশেষ করে কমলগঞ্জ উপজেলার আদমপুর ও ইসলামপুর ইউনিয়ে পাখিরা বেশি আসা যাওয়া করে। এখানে রয়েছে চা বাগান ও রাজকান্দি রেঞ্জ ফরেস্ট এলাকা। এসব জায়গায় পাখিদের প্রধান আবাস্থল। তবে এসব জায়গাকে কেন্দ্র করেই শিকারিরা ফাঁদ পেতে রাখে। তাতে ধরা পড়ে মুনিয়া ও অন্যান্য দেশি বিদেশী পাখিরা। পরে তা বিক্রি করা হয় স্থানীয় বাজারসহ বিভিন্ন এলাকায়। এভাবেই দিনে দিনে অস্তিত্ব সংকটের মুখে পড়ছে মুনিয়া পাখি সহ অন্যান্য পাখিরা। এই শীতের সময় এখানে হাজার হাজার অতিতি পাখিরা আসে। কিন্তু শিকারীরা তাদের ফাদঁ পেতে রাখে সবসময়। কিছুদিন আগে স্থানীয় ইউপি চেয়ারম্যান টিঁয়া পাখিসরঞ্জাম উদ্ধার করেছেন। প্রায় সময় তিনি বিভিন্ন সময় পাখিসহ সরঞ্জাম আটকও করেন। তিনি বলেন, নিয়মীত এসব জায়গায় অভিযান অব্যাহত থাকতে হবে। তাহলে শিকারীরা কিছুটা হলেও বন্ধ করবে। ’

রাজকান্দি রেঞ্জের আদমপুর বিট কর্মকর্তা ইকবাল হোসেন জানান, ‘রবিবার সকাল ৯টার দিকে ইসলামপুর ইউনিয়নের কালারাইবিল এলাকা থেকে ২৯টি পাখিই জবাই করা ও ৮টি পাখি জীবিত সহ মোট ৩৮টি তিল মুনিয়া উদ্ধার করা হয়। জবাই করা ২৯টি তিলা মুনিয়া জব্দ করে মাটিতে পুঁতে ফেলা হয় ও ৯টি পাখিকে অবমুক্ত করা হয়। তখন শিকারিরা পালিয়ে যায় বলে জানান তিনি।’

এদিকে শ্রীমঙ্গল বন্যপ্রাণী রেঞ্জের রেঞ্জ কর্মকর্তা মো. শহিদুল ইসলাম বলেন, ‘আমরা নিয়মীত অভিযান করি এসব এলাকায়। বিভিন্ন সময় অভিযান করে পাখিসহ সরঞ্জাম উদ্ধার করি।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা