‘আগুনে পুড়ে আমার সব শেষ অইয়া গেছে’
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন

‘আগুনে পুড়ে আমার সব শেষ অইয়া গেছে’

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ২৫/০২/২০২৪ ০৮:১৭:১৩ পূর্বাহ্ন

‘আগুনে পুড়ে আমার সব শেষ অইয়া গেছে’

ছবি : নিজস্ব


‘আগুনে পুড়ে আমার সব শেষ অইয়া গেছে, পড়নে শুধু কাপড় আছে, বাকি আর কিছু থাকলো না। আমার টাকা, সোনা, ধান, চাল, আলমারি,পালং, কাপড় ছোপড় সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে’ বারবার এই কথাগুলো বলে কান্না করছিলেন মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের কালী মন্দীর সড়কের দক্ষিণ পাড়ার মহেশীয়া রাজভড় (৬৫)। No description available.

রবিবার ২৫ ফেব্রুয়ারী বিকাল সাড়ে ৪টার দিকে উপজেলার মাধবপুর ইউনিয়নের কালী মন্দীর সড়কের দক্ষিণ পাড়ার এ ঘচনাটি ঘটে।  No description available.

এসময় পাশে দাঁড়িয়ে শতাধিক চা শ্রমিক মহেশীয়া রাজভড় সান্ত্বনা দিচ্ছেন। তিনি মাধবপুর চা বাগানের চা শ্রমিকের কাজ করেন। অবিবাহিত মহেশীয়া রাজভড় একাই বসবাস করতেন ঘরে। বসতঘরসহ আগুনে তার ২টি কক্ষ পুড়ে চাই হয়ে গেছে। মহেশীয়া রাজভড় দাবি আগুনে পুড়ে আমার প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। আগুন লাগার সাথে সাথে স্থানীয়রা কিছুটা আগুন নিয়ন্ত্রণে আনলেও পড়ে গনমাধ্যম কর্মীর মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় ৩০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে কমলগঞ্জ ফায়ার সার্ভিসের কর্মীরা। No description available.

ক্ষতিগ্রস্ত মহেশীয়া রাজভড় জানান, আমি ঘরে একা থাকি। আমার কেউ নাই। ভাইয়ের একটা মেয়েকে লালন পালন করছি পালক হিসেবে। সেও আজ বাড়িতে নাই। একা ঘরে রান্না করছিলাম। হঠাৎ দেখি ঘরের মাঝে বৈদ্যুতিক মেইন সুইচে আগুন লাগলো। আমি সাথে সাথে ঘর থেকে বের হইয়া যাই। পড়ে মুহুর্তে আগুন পুড়া ঘরে লাগে। মানুষে আমার আগুন নিবায় আবার দমকল বাহিনী আইয়াও নিবাইছে। আগুনে আমার কিছু রাখলো না সব শেষ হই গেছে। আমার টাকা, সোনা, ধান, চাল, আলমারি,পালং, কাপড় ছোপড় সহ মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। আমি তো শ্রমিক মানুষ। কত কষ্ট করে এগুলো করলাম এখন এ পলকেই সব শেষ। প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতি হয়েছে।

স্থানীয় প্যানেল চেয়ারম্যান শীব নারায়ণ শীল ও ইউপি সদস্য নারায়ন রাজভর জানান, আমরা বাগান ও ইউনিয়ন পরিষদ থেকে সাহায্য করবো। এছাড়াও উপজেলা প্রশাসন থেকে সাহায্যের জন্য আবেদন করা হবে।No description available.

কমলগঞ্জ ফায়ার স্টেশন অফিসার ফারুক আহমেদ বলেন, ‘আমরা খবর পেয়ে ঘটনাস্থলে প্রায় ৩০ মিনিটের চেষ্টা চালিয়ে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসি। বৈদ্যুতিক শর্টসার্কিটে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’

No description available.

কমলগঞ্জ উপজেলা নিবার্হী অফিসার জয়নাল আবেদীন জানান, ‌‘আগুনের খবর শুনেছি। আগুনে পুড়ে যাওয়া পরিবারকে সহযোগীতা করা হবে।'

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা