মৌলভীবাজারে পাওনা টাকা দ্বন্দ্বে ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মৌলভীবাজারে পাওনা টাকা দ্বন্দ্বে ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০২:০৩:৪৩ পূর্বাহ্ন

মৌলভীবাজারে পাওনা টাকা দ্বন্দ্বে ছুরিকাঘাতে অটোরিকশাচালক নিহত


মৌলভীবাজারের রাজনগরে পাওনা টাকা নিয়ে দ্বন্দ্বের জেরে ছুরিকাঘাতে সোয়াব আলী নামে এক সিএনজিচালিত অটোরিকশাচালক নিহত হয়েছেন। তিনি মুন্সিবাজারের গয়াসনগরের বাসিন্দা। এ ঘটনার পর তাৎক্ষনিক অভিযান চালিয়ে দু’জনকে আটক করেছে পুলিশ।

রোববার (২৫ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার উত্তর মুন্সিবাজার এলাকায় এ ঘটনায় দুই জনকে আটক করেছে পুলিশ।

রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মির্জা মাজহারুল আনোয়ার জানান, পাওনা টাকা নিয়ে অটোরিকশাচালক সোয়াব আলীর সাথে কাছিম ও কোহিনুরের কথাকাটি হয়। একপর্যায়ে তারা উত্তেজিত হয়ে সোয়াব আলীকে ছুরিকাঘাত করলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি জানান, এ ঘটনায় জড়িত কাছিম ও কোহিনুরকে আটক করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ সদর হাসপাতালে নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা