বড়লেখায় পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে নিসচার আর্থিক অনুদান
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বড়লেখায় পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে নিসচার আর্থিক অনুদান

আদিব মজিদ, বড়লেখা প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০৭:৩১:২৫ পূর্বাহ্ন

বড়লেখায় পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে নিসচার আর্থিক অনুদান

বড়লেখায় পরিবহন শ্রমিকের মেয়ের বিয়েতে নিসচার আর্থিক অনুদান।


মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে জাতীয় সামাজিক সংগঠন নিরাপদ সড়ক চাই (নিসচা) বড়লেখা উপজেলা শাখার উদ্যোগে সিএনজি চালিত অটোরিকশা চালক নিম্ন আয়ের মস্তুই মিয়ার মেয়ের বিয়েতে নগদ আর্থিক অনুদান দিয়ে মানবিক সহায়তা প্রদান করা হয়েছে। 

সোমবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৬ টায় পৌর শহরের স্থানীয় কার্যালয়ে পরিবহন শ্রমিক মস্তুই মিয়ার নিকট নগদ আর্থিক অনুদান প্রদান করেন নিসচা বড়লেখা উপজেলা শাখার সভাপতি তাহমীদ ইশাদ রিপন, সহ-সভাপতি আব্দুল আজিজ, দপ্তর সম্পাদক এনাম উদ্দিন, সমাজকল্যাণ সম্পাদক নূরে আলম মোহন, কার্যনির্বাহী সদস্য অসীম কর। 

এসময় উপস্থিত ছিলেন শাহবাজপুর স্কুল এন্ড কলেজের সহকারী শিক্ষক জিল্লুর রহমান ও মানবসেবা সংস্থার সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ। 

উল্লেখ্য, নিসচা বড়লেখা উপজেলা শাখা সড়ক দুর্ঘটনারোধে বিভিন্ন কার্যক্রমের পাশাপাশি প্রতিনিয়ত মানবিক কল্যাণে অব্যাহত রয়েছে। এছাড়াও দেশের প্রাকৃতিক দূর্যোগের ক্রান্তিলগ্নে অতন্দ্র প্রহরী হিসেবে দেশ ও সমাজের কল্যাণে কাজ যাচ্ছে। সকলের আন্তরিক সহযোগিতায় নিসচা আজ গণমানুষের হৃদয়ে স্থান করে নিয়েছে।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা