মৌলবাজারের রাজনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

মৌলবাজারের রাজনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

রাজনগর প্রতিনিধি

প্রকাশিত: ২৬/০২/২০২৪ ০৯:৩৮:৩৪ পূর্বাহ্ন

মৌলবাজারের রাজনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন!

নিহত হোসেন মিয়া।


মৌলভীবাজারের রাজনগরে ছোট ভাইয়ের হাতে বড় ভাই খুন হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

সোমবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনগরের উত্তরভাগ ইউনিয়নের হায়পুর গ্রামের আব্দুর রবের ছেলে হোসেন মিয়া (৩০) ও মুকিত মিয়ার (২২) মধ্যে পারিবারিক কলহ ছিল।

সোমবার সকালে তাদের বাবা বাড়ির বাইরে ছিলেন। বাড়ির গৃহীনিরাও এসময় বাড়িতে ছিলেন না। দুপুরের দিকে আব্দুর রব বাড়ি ফেরার সময় ছোট ছেলেকে তাড়াহুড়ো করে বাড়ি থেকে বেরিয়ে যেতে দেখেন। বাড়িতে ঢুকে তিনি বড় ছেলে হোসেন মিয়ার রক্তাক্ত দেহ পড়ে থাকতে দেখেন। তার মাথায় গভীর ক্ষত রয়েছে। পরে স্থানীয়রা গিয়ে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার বাড়ি ফাঁকা থাকায় ঠিক কি নিয়ে তাদের মধ্যে মারামারি হয়েছে তা জানা যায়নি। খবর পেয়ে রাজনগর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয় ইউপি সদস্য আব্দুল জলিল জানান, ভাইয়েদের মধ্যে পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে ঝগড়া হতো বলে তাদের বাবা বলেছেন। ঘটনার সময় তারা দুইভাই ছাড়া কেউ বাড়িতে ছিলেন না। তাদের বাবা বাড়িতে আসার সময় ছোট ছেলেকে দ্রুত চলে যেতে দেখেন। বাড়িতে এসে দেখেন বড় ছেলে রক্তাক্ত অবস্থায় পড়ে আছে।

এখন পর্যন্ত থানায় কেউ অভিযোগ দায়ের করেনি বলে জানিয়েছে রাজনগর থানার পুলিশ।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা