বড়লেখায় জাতীয় সরকার দিবস উদযাপন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন

বড়লেখায় জাতীয় সরকার দিবস উদযাপন

জহিরুল ইসলাম সরকার, জুড়ী

প্রকাশিত: ২৭/০২/২০২৪ ১০:৪২:৫৩ পূর্বাহ্ন

বড়লেখায় জাতীয় সরকার দিবস উদযাপন

ছবি : নিজস্ব


স্মার্ট হবে স্থানীয় সরকার, নিশ্চিত করবে সেবার অধিকার' এই স্লোগানকে সামনে নিয়ে মৌলভীবাজারের বড়লেখায় জাতীয় স্থানীয় সরকার দিবস ২০২৪ উপলক্ষে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত আলোচনা সভা ও র‌্যালি অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার (২৭ ফেব্রুয়ারি) সকাল ১১টায় উপজেলা চত্বর থেকে র‌্যালি বের করা হয়। র‌্যালি শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনও নাজরাতুন নাঈমের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদের  চেয়ারম্যান সোয়েব আহমদ।

অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, মহিলা ভাইস চেয়ারম্যান রাহেনা বেগম হাছনা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. রত্নদ্বীপ বিশ্বাস, প্রেসক্লাবের সভাপতি অসিত রঞ্জন দাস, উপজেলা প্রকৌশলী প্রীতম সিকদার জয়, উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মীর আব্দুল্লাহ আল মামুন, উপজেলা সহকারি জনস্বাস্থ্য প্রকৌশলী মঈন উদ্দিন, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ বাবলু, সুজানগর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা