ডেট করতে পাঁচ তারকা হোটেলে যেতে চাইতেন উরফি
শনিবার, ০৯ মে ২০২৬, ১০:৪৪ PM

ডেট করতে পাঁচ তারকা হোটেলে যেতে চাইতেন উরফি

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৯:২৬:৩৯ AM

ডেট করতে পাঁচ তারকা হোটেলে যেতে চাইতেন উরফি

ছবি সংগৃহীত


অদ্ভুত সকল পোশাক পরিধান ও ফ্যাশনের জন্য বরাবরই আলোচনায় থাকেন ভারতীয় মডেল উরফি জাভেদ। লোকের নিন্দাকে পরোয়া না করে নিজের মতো করেই সাজতে ব্যস্ত থাকেন তিনি।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে উরফি বলেন, ‘এসকল সমালোচনা আমি মাথায়ই নেই না। কারণ এখন অনেক বদলে গিয়েছি। টাকা পয়সা আমাকে আকৃষ্ট করে না। কারণ আমি নিজেই টাকা রোজগার করি।’

এই মডেল আরও বলেন, ‘যারা সমালোচনা করছে আমি তাদের বিয়ে করতে যাচ্ছি না বা তাদের মায়ের সঙ্গেও দেখা করতে যাচ্ছি না। তাই আমার যা ইচ্ছা সেটাই পরবো। এটাই আমার কাজ।’

উরফি জানালেন, এখন কারো সঙ্গে ডেটে যাওয়ার আগে তার টাকা পয়সা না দেখলেও একটা সময় টাকা পয়সা দেখেই ডেটে যেতেন। কারণ তিনি বিএমডাব্লিউ, অডি পছন্দ করতেন।

উরফির কথায়, ‘ডেটে যাওয়ার আমার একটাই ক্রাইটেরিয়া থাকত। আমি সেই ব্যক্তির বিএমডাব্লিউ বা অডি দেখলেই পছন্দ করে ফেলতাম। কারণ আমি সবসময় পাঁচ তারকা হোটেলে যেতে চাইতাম। কোনো ক্যাফেতে নয়।’

উরফি আরও জানান, কেউ তাকে কখনো পাত্তা না দিলে তিনি সেটা সহজেই ভুলে যেতে পারতেন। মডেলের ভাষ্য, ‘কেউ আমাকে প্রত্যাখান করলে আমিও তাকে আর পাত্তা দিতাম না। নিজেকে বলতাম, যে আমাকে ফিরিয়ে দিয়েছে সে নিজে পরে আমার জন্য আফসোস করবে।’

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মণিপুরীদের আর্থ-সামাজিক উন্নয়নে কাজ করবে সরকার: বাণিজ্যমন্ত্রী
সিলেটে বিএনপি নেতার ৫১ লাখ টাকা ছি*নতাই: গ্রে*প্তার ৯
রাষ্ট্রায়ত্ত চিনিকল পুনরুজ্জীবনে কাজ করছে সরকার: শিল্পমন্ত্রী
সিলেট-ঢাকা ট্রেনে ইঞ্জিন সংকট রয়েছে: রেল প্রতিমন্ত্রী
নোংরা পরিবেশ ও পানি সংকটে জনদুর্ভোগ
ছাতকের জাউয়াবাজারে ফের সংঘর্ষ, শতাধিক আহত
দক্ষিণ সুরমায় বিএনপি নেতা নাসিম হোসাইনের ৫০ লাখ টাকা ছি*নতাই
গুণীদের সম্মান দিলে সমাজে নতুন গুণীজন তৈরি হয় : এমপি এমরান আহমদ চৌধুরী
বর্তমান সরকার ক্রীড়া উন্নয়নের জন্য কাজ করছে - এমপি শওকতুল ইসলাম
আদর্শ সমাজ গঠনে মসজিদ-মাদরাসার ভূমিকা অপরিসীম : এম. এ. মালিক এমপি