কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৫৫ AM

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ১০:৪১:৪৭ AM

কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ

ছবি সংগৃহীত


কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের পক্ষ থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও স্পোর্টস ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়েছে। 

সোমবার বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে আনুষ্ঠানিকভাবে ২০টি স্পোর্টস ক্লাব ও শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদের হাতে এসব সামগ্রী তুলে দেওয়া হয়।

উপজেলা নির্বাহী অফিসার লুসিকান্ত হাজং এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমদ।

উপস্থিত ছিলেন কোম্পানীগঞ্জ থানার ওসি হিল্লোল রায়, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া, নারী ভাইস চেয়ারম্যান আয়েশা বেগম ও উপজেলা ক্রীড়া সংস্থার কোষাধ্যক্ষ রাসেল আহমদ প্রমুখ। 

নির্বাহী অফিসার জানান, উপজেলা পরিষদের অর্থায়নে উপজেলার ২০টি স্পোর্টস ক্লাব এবং শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ৪ লক্ষ টাকার ক্রীড়া সামগ্রী বিতরণ করা হয়৷

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

অলিসের গোলের পরও জয় পেল না জিদানের ফ্রান্স
মায়ের ওষুধ আনতে বেরিয়ে আর ফিরলেন না রাসেল
‘কিংবদন্তীর কথা’য় মুগ্ধ সিলেটের দর্শক
প্রাথমিক শিক্ষক নিয়োগে সিলেটে দুই প্রার্থী এখনো নিয়োগপত্র পাননি
সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক