কমলগঞ্জে আলেয়া জামান হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

কমলগঞ্জে আলেয়া জামান হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ০৯:৪৭:৩৫ পূর্বাহ্ন

কমলগঞ্জে আলেয়া জামান হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন

ছবি : নিজস্ব


মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার শমশেরনগর ইউনিয়নের মরাজানের পার গ্রামে শমশেরনগর হাসপাতাল চত্ত্বরে ভূমিদাতাদের অর্থায়নে আলেয়া জামান হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন করেন শমশেরনগর হাসপাতাল কমিটির প্রধান উপদেষ্টা ও কমলগঞ্জ উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল। শুক্রবার (১ মার্চ) সকাল ১১ টায় দোয়ার মধ্যে দিয়ে এ ভিত্তি প্রস্তরের ফলক উন্মোচন করা হয়।

শমশেরনগর হাসপাতাল কমিটির নির্বাহী সভাপতি সেলিম চৌধুরীর সভাপতিত্বে আলোচনা সভায় শুরুতেই অতিথি ইমতিয়াজ আহমেদ বুলবুলকে ফুল দিয়ে বরণ করা হয়। পরে তিনি বক্তব্য রাখেন।

তিনি বলেন, এখন আর পিছনে থাকানোর সময় নেই। ঈদের পর আউটডোর চালু করে প্রয়োজন মত নতুন কার্যক্রম গ্রহন করে এগিয়ে যেতে হবে। ভালো কাজে শত বাঁধা অপপ্রচার হবে। তাই থেমে না থেকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।এসময় তিনি আলেয়া জামান হাসপাতাল মসজিদের জন্য ব্যক্তিগতভাবে ১হাজার ইট ও ৩১ বস্তা সিমেন্ট প্রদান করার ঘোষণা দেন। তাছাড়া সরকারি উদ্যোগে প্রয়োজনীয় সহায়তা পেতেও সাহায্য করবেন বলে জানান তিনি।

আলেয়া জামান হাসপাতাল মসজিদের ভিত্তি প্রস্তর স্থাপন ও আলোচনা সভায় উপস্থিত ছিলাম সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু,আব্দুস সালাম, আব্দুল মালিক বাবুল,প্রবাসী শিবলী আহমদ চৌধুরী, আবু সাদাত সায়েম, আব্দুস সামাদ সামাইল, আমিনুল হক খোকন, মাওলানা মোহাম্মদ হেলাল উদ্দিন, হাজী ইউসুফ আলী, সোনাই মিয়া, আব্দুস সোবহান, হাজী আবুল কাশেম, মুজিবুর রহমান চৌধুরী মুকুল, রতন বর্মা, মতিউর রহমান সাহেদ, প্রবাসী আশিকুর রহমান, মিজানুর রহমান, কুয়েত প্রবাসী শেখ ইব্রাহীম চিরিন, শেখ সজীব, প্রকৌশলী মিজানুর রহমান, রুহেল চৌধুরী, সবুজ, রেজাউল করিম রনি প্রমুখ।

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা