মুশফিক–মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করলেন তামিম
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৪:১১ অপরাহ্ন

মুশফিক–মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করলেন তামিম

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ০১/০৩/২০২৪ ১১:৩২:১৮ পূর্বাহ্ন

মুশফিক–মাহমুদউল্লাহকে শিরোপা উৎসর্গ করলেন তামিম

ছবি : সংগৃহীত


বিজয়ী দলের অধিনায়ক তামিম ইকবালের অনুভূতি জানানোর জন্য তাঁকে পুরস্কার অনুষ্ঠানের সঞ্চালক এইচডি অ্যাকারম্যান তাঁকে মাইক্রোফোনের কাছে ডাকলেন। সেখানে গিয়ে তামিম প্রথম কথাটাই বললেন, ‘আমি এখানে মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ আসতে বলব।’ দুজনেই সেখানে যাওয়ার পর তামিম ফরচুন বরিশালের হয়ে জেতা বিপিএলের ট্রফিটা মুশফিক ও মাহমুদউল্লাহকে উৎসর্গ করার ঘোষণা দেন। এরপর যোগ করেন, ‘এটাকে আসলে মুশির ট্রফিই বলা যায়!’

অনুভূতি জানানোর সময় কেন মঞ্চে মুশফিক ও মাহমুদউল্লাহকে ডেকে নিলেন আর কেনই বা তিনি ট্রফি এ দুজনকে উৎসর্গ করছেন এবং ‘মুশির ট্রফি’ কেন বললেন, পরে সেই ব্যাখ্যাও দিয়েছেন তামিম।

বরিশালের অধিনায়ক হিসেবে অভিজ্ঞ মুশফিকের কাছ থেকে কতটা সাহায্য পেয়েছেন, সেটা তামিম তুলে ধরলেন এভাবে, ‘মুশি মাঠে অসাধারণ সবকিছু করেছে। সে ফিল্ডিং পরিবর্তন করেছে, আরও অনেকভাবে সাহায্য করেছে এবং এটাকে আমি মুশির ট্রফি বলব।’

তামিম এই প্রসঙ্গে আরও যোগ করেন, ‘আমি অধিনায়ক ছিলাম বলে মানুষ আমাকেই কৃতিত্ব দেবে। কিন্তু এই ধরনের একটি টুর্নামেন্টে অনেক চাপ থাকে। মুশি আমার চাপ অনেকটাই কমিয়ে দিয়েছে। আমি তাই নিজের ব্যাটিংয়ে মনোযোগ দিতে পেরেছি। মুশি, মাহমদুউল্লাহ এবং অন্যদের সমর্থন ছাড়া এটা সম্ভব হতো না।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা