কোর্টে তালাকের কথা শুনে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা!
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ অপরাহ্ন

কোর্টে তালাকের কথা শুনে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা!

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০২/০৩/২০২৪ ০৭:৩৩:২৭ পূর্বাহ্ন

কোর্টে তালাকের কথা শুনে গলায় ফাঁস দিয়ে যুবতীর আত্মহত্যা!

প্রতিকী ছবি


মৌলভীবাজারের কমলগঞ্জে ঘরের তিরের সাথে ওড়না লাগিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে সুমা আক্তার নামে এক যুবতী। পুলিশ তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করেছে।

শনিবার (২ মার্চ) ভোর রাতে কোনো এক সময় উপজেলার পতনঊষার ইউনিয়নের টিলাগড় গ্রামে ঘটনাটি ঘটে। আত্মহত্যাকারী সুমা আক্তার টিলাগড় গ্রামের তালেব আলীর মেয়ে। 

স্থানীয় ও পুলিশ সুত্রে জানা যায়, পরিবারের সবার অজান্তে ঘরের তিরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সুমা আক্তার। ঘরে লাশ ঝুলন্ত অবস্থায় দেখে বিষয়টি স্থানীয় পুলিশ ফাঁড়িতে অবহিত করা হয়। পরে পুলিশ লাশ উদ্ধার ও সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার সদর হাসপাতালে প্রেরণ করে।

নিহতের সুমা আক্তার বালাগঞ্জ নুরুল ইসলাম সাথে ৪ মাস আগে বিয়ে হয়। বিয়ের পর হতে সে বাবার বাড়িতে বসবাস করছে।  

পতনঊষার ইউনিয়ন পরিষদের ইউপি সদস্য সিরাজ খান বলেন, ‘৪-৫ মাস আগে সিলেটের বালাগঞ্জ এলাকার নুরুল ইসলাম নামে একটা ছেলের সাথে সামাজিক ভাবে ৬ লক্ষ টাকা দেনমোহরে বিয়ে হয় সুমা আক্তারের। বিয়ের পর থেকে মেয়ের বাড়িতে ছেলে বসবাস করে আসছে। তিনি আরও বলেন, এলাকার মানুষের কাছ থেকে জানতে পারলাম ২-১দিন আগে আদালতে স্বামী নুরুল ইসলাম সুমা আক্তারকে তালাক দিয়েছে। সেই তালাকের কথা শুনে হয়তো সুমা আত্মহত্যা করছে।’

শমশেরনগর পুলিশ ফাড়ির ইনচার্জ শামিম আকনজী ফাস দিয়ে আত্মহত্যা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘৪-৫ মাস আগে প্রেম করে সিলেটের বালাগঞ্জ এলাকার নুরুল ইসলাম নামে একটি ছেলের সাথে বিয়ে হয়। বিয়ের পর থেকে পারিবারিক বিষয় নিয়ে বিভিন্ন সময় ঝগড়া করতো তারা। শুক্রবার কোর্টের একজন মুহড়ী ফোন করে মেয়েকে জানিয়েছে আপনার স্বামী আপনাকে তালাক দিয়েছে। এসব কথা পরিবারের লোকজন আমাদের জানায়। আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মৌলভীবাজার পাঠিয়েছি। আপাতত থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হবে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ করা হয়নি। অভিযোগ পেলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা