কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

কমলগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৩/০৩/২০২৪ ০৫:৪৬:১৩ পূর্বাহ্ন

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত

কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত।


‘মানুষ ও ধরিত্রীর বন্ধন,বন্যপ্রাণী সংরক্ষণে ডিজিটাল উদ্ভাবন’ এ প্রতিপাদ্য নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জে বিশ্ব বন্যপ্রাণী দিবস পালিত হয়েছে।

দিবসটি উপলক্ষে রবিবার(৩ মার্চ)দুপুরে লাউয়াছড়া জাতীয় উদ্যানের বাঘমারা ক্যাম্পে সহ ব্যবস্থাপনা কমিটির আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সভাপতি এম মোসাদ্দেক আহমেদ মানিক এর সভাপতিত্বে আলোচনাসভায় প্রধান অতিথি ছিলেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা ড. মো. জাহাঙ্গীর আলম।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের সহকারী বন সংরক্ষক মো. জামিল আহমেদের সঞ্চালনায় সভায় সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জয়নাল আবেদীন, বিশেষ অতিথি ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. সাইফুল আলম, লাউয়াছড়া জাতীয় উদ্যান সহ-ব্যবস্থাপনা কমিটির সহ-সভাপতি মো. সিদ্দেক আলী, প্রতিবেশ প্রকল্পের (উত্তর-পূর্বাঞ্চল) মাঠ পরিচালক মাজহারুল ইসলাম জাহাঙ্গীর।

সভায় অন্যদের মাঝে বক্তব্য রাখেন- সহ-ব্যবস্থাপনা কমিটির সদস্য জিডিশন প্রধান সুচিয়াং, মো.শামসুল ইসলাম, জনক দেব বর্মা, কমলগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি শাব্বীর এলাহী, সাংবাদিক এম এ হামিদ,পাহাড় রক্ষা উন্নয়ন সোসাইটির সভাপতি মোনায়েম খাঁন,সোহেল শেয়াম প্রমুখ।

সভায় স্বাগত বক্তব্য রাখেন- বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের রেঞ্জ কর্মকর্তা মো.শহিদুল ইসলাম।

এসময় বক্তারা বন্যপ্রাণী ও প্রকৃতি সংরক্ষণে সকল শ্রেণী পেসার মানুষের সহযোগিতা কামনা করেন।

সভায় বন বিভাগের বিভন্ন পর্যায়ের কর্মকর্তা,সহ ব্যবস্থাপনা কমিটির সদস্য,সিপিজির সদস্য, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা