মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে এক ট্রাক ভারতীয় চিনি উদ্ধার
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৪ অপরাহ্ন

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে এক ট্রাক ভারতীয় চিনি উদ্ধার

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৪/০৩/২০২৪ ০৫:৩৬:৩২ পূর্বাহ্ন

মৌলভীবাজারে ডিবি পুলিশের অভিযানে এক ট্রাক ভারতীয় চিনি উদ্ধার

আটককৃত ট্রাক।


মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার (ডিবি) অভিযানে অবৈধভাবে আমদানি করা ৫০ কেজি ওজনের এক ট্রাক ভর্তী ৩৮০ বস্তা ভারতীয় চিনি উদ্ধার করা হয়েছে।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার (৩ মার্চ) জেলার রাজনগর থানার মুন্সিবাজার এলাকার মৌলভীবাজার-সিলেট রোডের শেখ মুজিবুর রহমান এর ভূষি মালের দোকানের সামনে থেকে এক ট্রাক ভারতীয় চিনি জব্দ করা হয়। এসময় সোহাগ মিয়া (২৪) ও সাগর সর্দার (২০) নামে দুইজনকে গ্রেফতার করা হয়।

অভিযান পরিচালনাকারী এসআই তোফাজ্জল হোসেন জানান, ‌‘ঘটনাস্থল থেকে ৫০ কেজি ওজনের ৩৮০ বস্তায় মোট ১৯হাজার কেজি চিনি জব্দ করা হয়। প্রতি কেজি চিনির বাজার মূল্য ১৪০টাকা করে হলে মোট প্রায় ২৬ লক্ষ ৬০ হাজার টাকা। চিনি পাচারকারী এই চক্রটি সিলেট জেলার জৈন্তাপুর থানার হরিপুর এলাকা থেকে এনেছে বলে তারা জানিয়েছে।’

মৌলভীবাজার জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. আশরাফুল ইসলাম জানান, ‘চোরাচালানের মাধ্যমে শুল্ক ফাঁকি দিয়ে অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আমদানি করার অপরাধে আটককৃত দুইজন ও পলাতক দুইজনের বিরুদ্ধে রাজনগর থানায় ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনের ২৫ (বি) ধারায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আটককুত আসামীদের কোর্টের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।’

জৈন্তাবার্তা/জেএ



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা