জুড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা কারাগারে
বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ০৭:৪৫ অপরাহ্ন

জুড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা কারাগারে

জুড়ী প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৩/২০২৪ ০৩:০৩:৪৯ পূর্বাহ্ন

জুড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে আ.লীগ নেতা কারাগারে


মৌলভীবাজারের জুড়ীতে গৃহকর্মীকে ধর্ষণের অভিযোগে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সামছুজ্জামান রানুকে (মহালদার) গ্রেপ্তার করেছে জুড়ী থানা পুলিশ। এছাড়া ধর্ষণে সহযোগিতার অভিযোগে আরও দুই আসামিকে গ্রেপ্তার করা হয়। 

সোমবার (৪ মার্চ) মামলা দায়েরের পর মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে পুলিশ তাদের গ্রেপ্তার করে।

থানা অভিযোগ সূত্রে জানা যায়, ধর্ষণের শিকার কিশোরীর বয়স ১৫ বছর। সে গত তিন মাস ধরে অভিযুক্তের বাসায় গৃহকর্মী হিসেবে কাজ করত। সেখানে গৃহকর্মী কিশোরীর উপর কু-দৃষ্টি পরে সামছুজ্জামান রানুর। এক পর্যায়ে ধর্ষিতার মাকে ম্যানেজ করে গত তিনমাসে একাধিকবার ওই কিশোরীকে ধর্ষণ করে সামছুজ্জামান রানু। সর্বশেষ গত ১ মার্চ ওই কিশোরীকে আবারো ধর্ষণ করেন সামছুজ্জামান। এসময় নির্যাতন থেকে বাঁচতে ধর্ষণের শিকার ওই কিশোরী বাসা থেকে পালিয়ে যায়। 

পরে গত সোমবার (৪ মার্চ) থানায় হাজির হয়ে ওই কিশোরী ধর্ষণের অভিযোগে সামছুজ্জামান রানুসহ তিনজনের বিরুদ্ধে মামলা করে। বাকি দুই আসামি হলেন ধর্ষণের সহায়তাকারী উপজেলার ফুলতলা ইউনিয়নের বিরইনতলা গ্রামের আতর আলীর ছেলে সফিকুল ইসলাম (৪০) ও ভুক্তভোগী কিশোরীর মা। মামলা নং-৩, তারিখ ০৪-০৩-২০২৪

মামলা দায়েরের পর তদন্তকারী কর্মকর্তা এসআই সিরাজুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে আসামিদের গ্রেপ্তার করে।

ধর্ষণ মামলার বিষয়টি নিশ্চিত করে জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাঈন উদ্দিন বলেন, মেয়েটির অভিযোগ পাওয়ার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান আসামিসহ তিনজনকে গ্রেপ্তার করে। আসামিদের মঙ্গলবার আদালতের মাধ্যমে জেলহাজতে নেওয়া হয়েছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে ৪০ লাখ টাকার ভা/রতীয় পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে বিপুল পরিমাণ বি/স্ফো/রক জেল, ডে/টো/নেটর ও ডে/টো/নেটিং কর্ড উ/দ্ধার
সিলেট নগর উন্নয়নে সিউকের প্রকল্প দ্রুত বাস্তবায়নের নির্দেশ বাণিজ্যমন্ত্রীর
সিলেট সীমান্তে নজরদারি বাড়িয়েছে বিজিবি, ব্যবহার হচ্ছে থার্মাল ড্রোন
বিছনাকান্দি সীমান্তে আটক বি/এস/এফ সদস্যকে ৭ ঘণ্টা পর হস্তান্তর
সিলেটে আইনজীবীর ৩৫ লাখ টাকা উধাও, নিরপেক্ষ তদন্তের দাবি
অপ্রশস্ত ও ভাঙাচোরা সড়ক সংস্কার ও প্রশস্ত করা হবে: সিসিক প্রশাসক
গোয়াইনঘাট সী/মা/ন্তে অ/স্ত্রসহ বি/এস/এফ সদস্য আ/টক
সিলেটে হামের উ/পসর্গে আরও দুই শিশুর মৃ/ত্যু
জীবনমান উন্নয়নে প্রার্থীদের প্রতিশ্রুতি চান চা শ্রমিকেরা