শান্তিগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

শান্তিগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০২:৩৭:১২ পূর্বাহ্ন

শান্তিগঞ্জে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন


শান্তিগঞ্জে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন করা হয়েছে।

বৃহস্পতিবার সকাল ৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণের মধ্য দিয়ে দিনটি শুভ সূচনা করা হয়।

পরবর্তীতে উপজেলার গুরুত্বপূর্ণ পয়েন্টে র‌্যালি পরবতী সকাল সাড়ে ৯ টায় উপজেলা পরিষদ হলরুমে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা  সভায় শান্তিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সুকান্ত সাহার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান প্রভাষক নুর হোসেন, শান্তিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কাজী মোক্তাদির হোসেন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিতাংশু সেখর ধর সিতু,উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা মো: আতাউর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা সোহাইল আহমদ, নির্বাহী প্রকৌশলী আল নুর তারেক, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সেলিম খাঁন, জয়কলস ইউপি চেয়ারম্যান আব্দুল বাছিত সুজন, শান্তিগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি মো: নুরুল হক, জেলা ছাত্রলীগের উপ সাংস্কৃতিক সম্পাদক জুয়েল দাস প্রমুখ। অনুষ্ঠান শেষে ঐতিহাসিক ৭ই মার্চ উপলক্ষে বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বক্তৃতা ও কবিতা আবৃত্তি প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্ধ।

জৈন্তাবার্তা/এমকে