ছাতকের গোবিন্দগঞ্জ আ.হক স্মৃতি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জ আ.হক স্মৃতি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

মোশাররফ হোসেন, ছাতক প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৬:০৯:৩৭ পূর্বাহ্ন

ছাতকের গোবিন্দগঞ্জ আ.হক স্মৃতি কলেজে ঐতিহাসিক ৭ই মার্চ পালিত


যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনে গোবিন্দগঞ্জ আব্দুল হক স্মৃতি কলেজে ঐতিহাসিক ৭ মার্চ দিবস উদযাপন করা হয়। বৃহস্পতিবার সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন ও কলেজে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হয়।

ঐতিহাসিক ৭মার্চ উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন শেষে আলোচনা সভা, কুইজ ও উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতা এবং বিজয়ী শিক্ষার্থীদের মধ্যে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যক্ষ সুজাত আলী রফিক। 

প্রভাষক আমিন উদ্দীনের পরিচালনায় আলোচনা সভায় উপস্থিত ছিলেন কলেজ উপাধ্যক্ষ মো. মহী উদ্দিন, শামসুন নাহার বেগম, বরণ কুমার চৌধুরী, রতি লাল রায়, রফিকুল ইসলাম, কৃপাসিন্ধু দাস, সনজিৎ নারায়ণ চৌধুরী, আকবর আলী, তপন কুমার দে, আমিন উদ্দিন, শাহীন রাজা চৌধুরী, খলিলুর রহমান, গ্রস্থাগার প্রভাষক মফিজুল ইসলাম, প্লাবনী মন্ডল, সালমা বেগম, সামিনা নবী চৌধুরী, শিমুল পাল, আইসিটি প্রর্দশক চন্দন দেবনাথ, সহকারী শিক্ষক মো. আজাদ আহমদ, প্রধান অফিস সহকারী রাখাল কৃষ্ণ তারন, সনজিৎ চক্রবর্ত্তী সহ কলেজের ছাত্র ছাত্রী।

জৈন্তাবার্তা/এমকে