নানা আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের অভিষেক
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

নানা আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের অভিষেক

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৬:১৮:০৩ পূর্বাহ্ন

নানা আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদের অভিষেক


নানা আয়োজনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ দিরাই উপজেলা কমিটির অভিষেক হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার (৭ মার্চ ২০২৪) বেলা ৪টায় দিরাই পৌরশহরের থানা পয়েন্টে আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। 

বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ দিরাই উপজেলা শাখার সভাপতি অধ্যক্ষ প্রদীপ কুমার দাসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অসিম রায় চৌধুরী সঞ্চালনায়

অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন, দিরাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো.কামাল উদ্দিন, সাধারণ সম্পাদক প্রদীপ রায়, বঙ্গবন্ধু সাংস্কৃতিক পরিষদ কেন্দ্রীয় কমিটির উপ তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক বিদ্যা রত্ন রায়, সুনামগঞ্জ জেলা কমিটির সভাপতি সেলিনা আবেদীন, সিলেট মহানগর কমিটির সাধারণ সম্পাদক এড. অরবিন্দু দাস গুপ্ত, সাংগঠনিক সম্পাদক নিখিল রঞ্জন দাস, শাবিপ্রবি শাখার সাধারণ সম্পাদক রুহুল আমিন চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন দিরাই উপজেলা কমিটির সহসভাপতি নারায়ণ দাস।

আলোচনা সভা শেষে পুরস্কার বিতরণ ও  স্থানীয় শিল্পীদের অংশগ্রহণে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়

জৈন্তাবার্তা/এমকে