অবৈধভাবে বালু উত্তোলন, ২টি ড্রেজার মেশিন ও বালু বোঝাই নৌকা জব্দ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলন, ২টি ড্রেজার মেশিন ও বালু বোঝাই নৌকা জব্দ

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৭:৫৭:৫৫ পূর্বাহ্ন

অবৈধভাবে বালু উত্তোলন, ২টি ড্রেজার মেশিন ও বালু বোঝাই নৌকা জব্দ

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজারে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু বোঝাই দুটি নৌকা  জব্দ করেছে প্রশাসন।

জানা যায়, স্থানীয় লোকজনের সংবাদ দিলে বৃহস্পতিবার  সকালের দিকে ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকরতা শিব্বির আহমেদ  উপজেলার সুরমা ইউনিয়নের নূর পুর  গ্রামের সুরমা  নদীর পার থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২টি ড্রেজার মেশিনসহ বালু বোঝাই দুটি নোকা জব্দ করেন।

এ সময় উপস্থিতি টের পেয়ে দুষ্কৃতকারীরা পালিয়ে যেতে চাইলে পাঁচজনকে আটক করে, পরবর্তীতে দোয়ারাবাজার থানা পুলিশের মাধ্যমে থানা নেওয়া হয়। তবে জড়িতদের চিহ্নিত করে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বি চৌধুরী মালামাল জব্দের বিষয়টি নিশ্চিত করেছেন।

এম সি