আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন

আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৭/০৩/২০২৪ ০৮:২৯:৫৯ পূর্বাহ্ন

আইডিয়াল একাডেমিতে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক পুরস্কার বিতরণী

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান আইডিয়াল একাডেমিতে ২ দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান ও  পুরস্কার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (৭ মার্চ) সকাল ১০টা থেকে ২দিন ব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান শিক্ষক এমদাদুল হক মিলনের  সঞ্চালনায়, আইডিয়াল একাডেমির পরিচালক শাহ আলমের সভাপতিত্বে ,  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী আরিফুল ইসলাম জুয়েল।

বিশেষ অতিথি ছিলেন, বিশিষ্ট সমাজ সেবক আরব আলী, যুবলীগ নেতা তোফায়েল আহমেদ,  ছাত্রলীগ নেতা রেজাউল হকসহ প্রতিষ্ঠানের সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

এম সি