কমলগঞ্জে শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ
সোমবার, ১৮ মে ২০২৬, ০৬:১০ PM

কমলগঞ্জে শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/০৭/২০২৩ ১০:০৯:৩৯ AM

কমলগঞ্জে শিক্ষার্থীর মধ্যে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় প্রধানমন্ত্রীর উপহার হিসেবে পরিসংখ্যান ব্যুরো কর্তৃক সরকারী, এমপিওভুক্ত, নন এমপিওভূক্ত কলেজ, মাধ্যমিক বিদ্যালয় ও মাদ্রাসা সমূহের একাদশ, দ্বাদশ, ৯ম ও ১০ম শ্রেণীর ১২০ জন মেধাবী শিক্ষার্থীর মধ্যে ট্যাব বিতরণ করা হয়েছে।

গতকাল মঙ্গলবার (১১ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা প্রশাসন ও পরিসংখ্যান কার্যালয়ের আয়োজনে জনশুমারি ও গৃহগণনা-২০২১ প্রকল্প বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর পৃষ্ঠপোষকতায় আলোচনা সভা এবং ট্যাব বিতরণ অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক চিফ হুইপ, অনুমিত হিসাব সম্পর্কিত কমিটির সভাপতি, বীর মুক্তিযোদ্ধা উপাধ্যক্ষ ড. মো. আব্দুস শহীদ এমপি। 

ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রইস আল রেজুয়ানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, জেলা পরিসংখ্যান অফিসের ভারপ্রাপ্ত উপ-পরিচালক সৌরভ পাল মিঠুন, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আছলম ইকবাল মিলন, কমলগঞ্জ পৌরসভার মেয়র মো. জুয়েল আহমেদ, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে