দোয়ারাবাজারে ৫৩ জন শিক্ষক শিক্ষিকাদের অবসরপ্রাপ্ত বিদায় সংবর্ধনা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দোয়ারাবাজারে ৫৩ জন শিক্ষক শিক্ষিকাদের অবসরপ্রাপ্ত বিদায় সংবর্ধনা

দোয়ারাবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ০৯:২৪:১৫ পূর্বাহ্ন

দোয়ারাবাজারে ৫৩ জন শিক্ষক শিক্ষিকাদের অবসরপ্রাপ্ত বিদায় সংবর্ধনা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা গনের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৯মার্চ) সকালে উপজেলার পরিষদের অডিটোরিয়ামে দোয়ারাবাজার উপজেলার ৫৩ জন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদের মাঝে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির উপজেলা সভাপতি মোহাম্মদ মশিউর রহমান।

উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক আব্দুস শহীদের সঞ্চালনায়,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ ফজলে রব্বানী চৌধুরী।

তিনি বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে ৫৩ জন অবসরপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকাদেরকে উপজেলা শিক্ষক সমিতির পক্ষ থেকে ১টি করে ক্রেস্ট ও ১টি চাদর উপহার প্রদান করেন সহকারী কমিশনার (ভূমি) ফজলে রাব্বানী চৌধুরী।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা শিক্ষা অফিসার পঞ্চানন কুমার সানা,উপজেলা বিআরডিবি কর্মকর্তা শাহিন আহমেদ, সহকারী শিক্ষা অফিসার দীন মোহাম্মদ,উপজেলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক শিক্ষিকা সহ প্রমুখ।

এম সি