জামালগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা পরিদর্শন করলেন এমপি রনজিত
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

জামালগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা পরিদর্শন করলেন এমপি রনজিত

জামালগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১০:৫০:৫১ পূর্বাহ্ন

জামালগঞ্জে হাসপাতাল ব্যবস্থাপনা পরিদর্শন করলেন এমপি রনজিত

ছবি: সংগৃহীত


সুনামগঞ্জের জামালগঞ্জে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ব্যবস্থাপনা কমিটির হাসপাতাল পরিদর্শন ও সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে সভায় সভাপতি ও প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এডভোকেট রঞ্জিত সরকার।

সভাপতির বক্তব্যে এমপি রঞ্জিত সরকার বলেন, হাসপাতালের পরিস্কার পরিচ্ছন্নতা বজায় রেখে রোগীদেরকে সর্বোচ্চ সেবা প্রদান করতে হবে। এছাড়াও সুরমা নদীর উত্তর পাড়ের সাচনা বাজারের ৩ টি ইউনিয়নের রোগীদের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে পুরাতন হাসপাতালটি চালু করে চিকিৎসা সেবার মান উন্নয়নে সব ধরনের পদক্ষেপ নেয়া হবে।

মেডিকেল অফিসার ডাঃ শরিয়ত উল্লাহর সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান ইকবাল আল আজাদ, উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি আব্দুল মুকিত চৌধুরী, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বীণা রানী তালুকদার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মঈনুদ্দিন আলমগীর, জামালগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দিলীপ কুমার দাস।

অন্যান্যদের মাঝে বক্তব্য দেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ আব্দুল বাতেন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাব্বির সারোয়ার, বীর মুক্তিযোদ্ধা শ্রীকান্ত তালুকদার, শফিকুল ইসলাম কলমদর ও জামালগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মো ওয়ালী উল্লাহ সরকার।

এম সি