দিরাই রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন

দিরাই রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ

দিরাই প্রতিনিধি

প্রকাশিত: ০৯/০৩/২০২৪ ১১:১৫:৫৮ পূর্বাহ্ন

দিরাই রিপোর্টার্স ইউনিটির আনন্দ ভ্রমণ

ছবি : নিজস্ব


বর্নাঢ্য আয়োজন ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে দিরাই রিপোর্টার্স ইউনিটির  দিনব্যাপী আনন্দ ভ্রমণ।

শনিবার ৯ মার্চ  সিলেটের গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নে অবস্থিত 'বিছনাকান্দি'তে প্রাণের উৎসব আনন্দ ভ্রমণে মিলিত হন দিরাই রিপোর্টার্স ইউনিটির সদস্যরা। দিনব্যাপী আনন্দ ভ্রমণে ছিল র‍্যাফেল ড্রসহ নানা আয়োজন।

শনিবার বেলা ৩ টায় বিছনাকান্দি পৌঁছে প্রকৃতির সাথে মিশে যান দিরাই রিপোর্টার্স ইউনিটির সদস্যরা।  দীর্ঘ সময় ঘুরাঘুরি ও খেলাধুলা,গান বাজনা শেষে ফিরার পথে অনুষ্ঠিত হয় র‌্যফেল ড্র অনুষ্ঠান। পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

দিরাই রিপোর্টার্স ইউনিটির সভাপতি মোশাহিদ আহমদ সরদার ও সাধারণ সম্পাদক হিল্লোল পুরকায়স্থ’র নেতৃত্বে ভ্রমণে অংশ গ্রহণ করে দিরাই রিপোর্টার্স ইউনিটির সহ—সভাপতি রুকনুজ্জামান জহুরী, জীবন সূত্রধর, যুগ্ম সম্পাদক আকতার সাদিক, মুহিবুর রহমান তালুকদার, কোষাধ্যক্ষ রবিনুর চৌধুরী, প্রচার ও প্রকাশনা সম্পাদক দিপংকর বনিক দিপু, নির্বাহী সদস্য শিশির অধিকারী,সদস্য জন চন্দ্র সরকার, সুব্রত দাস।

এম সি