‘আদিম’ দেখলেন জয়া আহসান
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১২ PM

‘আদিম’ দেখলেন জয়া আহসান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৭/২০২৩ ০৯:০৭:০৪ AM

‘আদিম’ দেখলেন জয়া আহসান

ছবি সংগৃহীত


বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ফিল্ম সোসাইটির উদ্যোগে চলছে ৫ দিনব্যাপী চলতরঙ্গ সিনেসপ্তাহ। সোমবার (১০ জুলাই) সন্ধ্যায় উৎসবে দেখানো হয় যুবরাজ শামীমের ‘আদিম’ ছবিটি। সেখানে হাজির হন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান।

ছবিটি দেখার পর এক প্রতিক্রিয়ায় জয়া বলেন, “অনেকদিন ধরেই ‘আদিম’ দেখব দেখব ভাবছিলাম, কিন্তু ব্যস্ততার কারণে হয়ে ওঠেনি। বুয়েটে শো’য়ের কথা শুনেই ছবিটি দেখতে এলাম। দর্শকের সাথে বসে যখন ‘আদিম’ দেখছিলাম, তখন সবকিছু বাদ দিয়ে শুধু ছবিটাই দেখতে বাধ্য হয়েছি। অসাধারণ একটা ট্রিপ। অনেকদিন পর একটি সৎ সিনেমা দেখলাম!”

দর্শকের উদ্দেশে অভিনেত্রী বলেন, “এরকম অসাধারণ একটি ছবি আমাদের দেশে নির্মিত হয়েছে, এটা আমাদের গর্ব। দর্শকের উচিত, এরকম ছবির সাথে থাকা। ‘আদিম’ দেখলে দর্শক আরও পরিণত হবেন।”

সাধারণ দর্শনার্থীদের সাথে বসে জয়া আহসান ‘আদিম’ দেখায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন এই ছবির নির্মাতা যুবরাজ শামীম। তিনি বলেন, ‘বুয়েটে জয়া আপার উপস্থিতি আমাকে ভীষণভাবে আপ্লুত করেছে। এর আগে জয়া আপা বলেছিলেন ছবিটা আবার ঢাকায় প্রদর্শিত হলে উনি দেখবেন। তবে বলতে দ্বিধা নাই, তখন আমি জয়া আপার কথাটা কথার কথা ধরে নিয়েছিলাম। কেননা তার নিজের বহু ব্যস্ততা রয়েছে। গতকাল ছবি প্রদর্শনীর ঠিক ১৫ মিনিট আগে জয়া আপা এসে হাজির! তার এমন আন্তরিকতায় সত্যিই আমি মুগ্ধ!’

টঙ্গীর ব্যাংক মাঠ বস্তিতে হয়েছে ‘আদিম’-এর শুটিং। সিনেমার কাহিনীও বস্তিকে কেন্দ্র করেই। এর চরিত্ররাও বস্তিতেই বাস করেন। গণঅর্থায়নে নির্মাতার নিজস্ব প্রযোজনা প্রতিষ্ঠান রসায়ন’র ব্যানারে নির্মিত এই ছবিতে ল্যাংড়া চরিত্রে বাদশা ছাড়াও আরও অভিনয় করেছেন দুলাল, সোহাগী, সাদেক প্রমুখ।

আজ (বুধবার) সন্ধ্যা ৭টা ১০ মিনিটে বুয়েট অডিটোরিয়ামে রয়েছে ‘আদিম’ এর আরও একটি শো। ৫০ টাকা টিকিট মূল্যে দেখা যাবে ছবিটি। গত ২৬ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আদিম’।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক