জগন্নাথপুরে মাদ্রাসার এতিমদের ইফতার করালেন আ. লীগ নেতা মজনু আলী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে মাদ্রাসার এতিমদের ইফতার করালেন আ. লীগ নেতা মজনু আলী

জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৫/০৩/২০২৪ ০৯:৪৪:৩৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে মাদ্রাসার এতিমদের ইফতার করালেন আ. লীগ নেতা মজনু আলী

জগন্নাথপুরে মাদ্রাসার এতিমদের ইফতার করালেন আ. লীগ নেতা মজনু আলী।


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের শ্রীধরপাশা দারুল উলুম মাদরাসার এতিম শিশুদের নিয়ে ইফতার ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মার্চ) তিন রমজান ইতালী আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মজনু আলীর উদ্যোগে এই আয়োজন সম্পন্ন হয়।

মাদরাসার শিক্ষক আকতার হোসেন রাজির সঞ্চালনায় এতে উপস্থিত ছিলেন জামেয়া হামিদিয়া ইসলামিয়া মহিলা মদরাসার প্রিন্সিপাল মাওলানা মতিউর রহমান, সাবেক ইউপি সদস্য নুরুল হক, সিলেট জেলা প্রেসক্লাবের সদস্য কামরুল ইসলাম মাহি, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক আকতার হোসেন, নির্বাহী সদস্য সজিব আহমদ, আবির হোসেন, নাহিদ আহমদ আরিয়ান, সায়েফ, সেলিম, শফিকুল প্রমুখ।

জৈন্তাবার্তা/জেএ