জগন্নাথপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানে জরিমানা
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ০৮:৫৩ অপরাহ্ন

জগন্নাথপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানে জরিমানা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ১৬/০৩/২০২৪ ১০:০২:২৮ পূর্বাহ্ন

জগন্নাথপুরে ভোক্তা অধিকারের অভিযান, দুই দোকানে জরিমানা

ছবি : নিজস্ব


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায় দুই দোকানিকে চার হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। শনিবার (১৬ মার্চ)  দুপুরে অধিদপ্তরের সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আল-আমিনের নেতৃত্বে জগন্নাথপুর বাজারে এই অভিযান চালানো হয়।

অভিযানে হাত দিয়ে মরচা গুড় বিক্রি করায় মা-বাবার দোয়া গুড়ের দোকানিকে এক হাজার টাকা এবং মূল্য তালিকা ও ট্রেড লাইসেন্স না থাকায় তানভীর স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।

বিষয়টি নিশ্চিত করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সুনামগঞ্জের সহকারী পরিচালক আল-আমিন বলেন, অভিযানে প্রত্যেক দোকানিকে পণ্যের প্রতিদিনের ন্যায্য দাম মূল্য তালিকায় লেখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। কেউ যদি বেশি দামে পণ্য বিক্রির চেষ্টা করেন তাহলে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এম সি