প্রধানমন্ত্রীর দেশের বেকার জনগোষ্ঠীকে ভাতা দিয়েছেন: প্রাণিসম্পদমন্ত্রী
বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ১২:৪১ AM

প্রধানমন্ত্রীর দেশের বেকার জনগোষ্ঠীকে ভাতা দিয়েছেন: প্রাণিসম্পদমন্ত্রী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ১২:৫৪:১৩ PM

প্রধানমন্ত্রীর দেশের বেকার জনগোষ্ঠীকে ভাতা দিয়েছেন: প্রাণিসম্পদমন্ত্রী

ছবি সংগৃহীত


মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী শ ম রেজাউল করিম এমপি বলেছেন, প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে আজ দেশের সর্ব ক্ষেত্রে উন্নয়নের ছোয়া লেগেছে। যিনি দেশের মানুষকে চমৎকার ভাবে রেখেছেন। 

করোনার সময় দেশের অসহায় মানুষকে খাবার পৌঁছে দিয়েছেন। বিনামূল্যে করোনার টিকা দিয়েছেন। মসজিদ মন্দির সহ দেশের বেকার জনগোষ্ঠীকে ভাতা দিয়েছেন।এত মমতাময়ী রাষ্ট্রপ্রধান বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা ছাড়া আর কেউ নেই। 

তিনি বলেন, স্বাবলম্বী হওয়ার জন্য স্বক্ষমতা অর্জন করতে হয়। পরনির্ভরশীল না হয়ে আত্মনির্ভরশীল হতে হবে। বিপর্যস্ত অর্থনৈতিক অবস্থায় চাহিদা কমাতে হবে। দেশের কল্যাণে নিজ নিজ অবস্থান থেকে সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। 

তিনি বুধবার (১২ জুলাই) দুপুরে বিভাগীয় মৎস্য দপ্তর ও বিভাগীয় প্রাণিসম্পদ দপ্তর সিলেট এর আয়োজনে সার্কিট হাউসে বিভাগে কর্মরত মৎস্য অধিদপ্তর ও প্রানিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় উপরোক্ত কথাগুলো বলেন। 

সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক মোবারক হোসেন এর সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডাঃ মোঃ এমদাদুল হক তালুকদার, মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক খন্দকার মাহবুবুল হক। 

জকিগন্জ উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ রাজীব চক্রবর্তীর পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, সিলেট বিভাগীয় প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক ডাঃ মারুফ হাসান, বিভাগীয় মৎস্য অধিদপ্তরের উপ পরিচালক মোঃ আনোয়ার হোসেন। 

সভায় উন্মুক্ত আলোচনায় বিভাগীয়, জেলা ও উপজেলার কর্মকর্তারা বক্তব্য রাখেন। এসময় সিলেট বিভাগের মৎস্য ও প্রাণিসম্পদ উন্নয়নের লক্ষ্যে মন্ত্রীর আশু হস্তক্ষেপ কামনা করা হয়। 

সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন হবিগঞ্জ জেলা মৎস্য কর্মকর্তা মোঃ ওয়াহিদুর রহমান, গীতা পাঠ করেন সদর উপজেলা উপ সহকারী প্রাণিসম্পদ কর্মকর্তা রতন চন্দ্র মন্ডল।  

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

মানসম্মত শিক্ষা ও দক্ষ যুবশক্তিই সমৃদ্ধ বাংলাদেশের ভিত্তি - সিসিক প্রশাসক
হবিগঞ্জে সমাবেশ করতে না পেরে ১১১ জনকে আ*সামি করে এনসিপি’র মা*মলা
হবিগঞ্জে ঢুকতে পারেনি এনসিপি, সড়কে টা*নটান উ*ত্তেজনা
স্বীকৃতি পাচ্ছেন বিয়ানীবাজারের নাসির উদ্দিন
হবিগঞ্জে বিএনপি-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি
জগন্নাথপুরে লোডশেডিংয়ে বি'পর্যস্ত জনজীবন
গ্রীসে প্রা'ণ হারালেন জগন্নাথপুরের যুবক
সুনামগঞ্জে আদালতে ‘জয়বাংলা’ স্লোগান, ৪১ জনের বি*রুদ্ধে মা*মলা
হবিগঞ্জে ছাত্রদল-এনসিপি সংঘ*র্ষে আহ*ত অন্তত ১৫
গ্রিন ও ক্লিন সিলেট গড়তে নাগরিকদের ভূমিকা সবচেয়ে গুরুত্বপূর্ণ: আব্দুল কাইয়ুম চৌধুরী