সোনার ভরিতে দাম কমলো ১৭৫০ টাকা
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২৩ PM

সোনার ভরিতে দাম কমলো ১৭৫০ টাকা

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ১৯/০৩/২০২৪ ০৫:০২:০২ AM

সোনার ভরিতে  দাম কমলো ১৭৫০ টাকা


রেকর্ড পরিমাণ দাম বাড়ানোর ১৩ দিন পর সোনার দাম কিছুটা কমা‌নোর ঘোষণা দি‌য়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

ঘোষণা অনুযায়ী প্রতি ভরিতে দাম কমা‌নো হয়েছে ১ হাজার ৭৫০ টাকা। ফলে ভালো মানের অর্থাৎ ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম হ‌বে ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা। আজ‌ পর্যন্ত যার দাম ছিল ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা।

মঙ্গলবার (১৯ মার্চ) বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশনের (বাজুস) মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বাজুস জানায়, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম ক‌মে‌ছে। সার্বিক পরিস্থিতি বিবেচনায় সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে। বুধবার (২০ মার্চ) থেকে নতুন দাম কার্যকর করা হবে।

নতুন দাম অনুযায়ী, সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১১ হাজার ১৫৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬ হাজার ১৪২ টাকা, ১৮ ক্যারেটের ৯০ হাজার ৯৮৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৫ হাজার ৮১৬ টাকায় বিক্রি করা হবে।

সোনার দাম বাড়ানো হ‌লেও অপরিবর্তিত রাখা হয়েছে রুপার দাম। ক্যাটাগরি অনুযায়ী বর্তমানে ২২ ক্যারেটে প্রতি ভরি রুপার দাম দুই হাজার ১০০ টাকা, ২১ ক্যারেটের দাম ২ হাজার ৬ টাকা, ১৮ ক্যারেটের দাম ১৭১৫ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ১ হাজার ২৮৩ টাকা।

এর আগে গত ৬ মার্চ রেকর্ড পরিমাণ সোনার দাম বাড়িয়েছিল বাজুস। ওই দাম অনুযায়ী আজ পর্যন্ত ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) সোনা ১ লাখ ১২ হাজার ৯০৮ টাকা, ২১ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৭ হাজার ৭৭৫ টাকা, ১৮ ক্যারেটের ৯২ হাজার ৩৭৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ৭৬ হাজার ৯৮২ টাকায় বিক্রি হয়।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক