জুড়ীতে মাদক টাস্কফোর্সের অভিযানে ৩ জন আটক
বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০২:৩৩ PM

জুড়ীতে মাদক টাস্কফোর্সের অভিযানে ৩ জন আটক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/০৭/২০২৩ ০৫:০৫:০৮ AM

জুড়ীতে মাদক টাস্কফোর্সের অভিযানে ৩ জন আটক

ছবি সংগৃহীত


জুড়ীতে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্সের পক্ষ থেকে অভিযানে ৩ জনকে আটক করা হয়েছে।

বুধবার ১২ জুলাই উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে তাদেরকে আটক করা হয়। জানা যায়, জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের মাদক বিরোধী টাস্কফোর্সের অভিযানের সময় উপজেলার জায়ফরনগর ইউনিয়নের কন্টিনালা এলাকা থেকে বেলাগাঁও গ্রামের সামাদ মিয়ার ছেলে ফারুক আহমেদ (২৮) কে ২ পিস  ইয়াবাসহ আটক করে।

পরে তাকে জুড়ী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রঞ্জন চন্দ্র দে ৭ দিনের সাজা ও ২০০ টাকা জরিমানা করেন।

এছাড়া  কামিনীগঞ্জ বাজারে অভিযান চালিয়ে মনতৈল গ্রামের আব্দুস সালামের ছেলে রুহুল আমিন অরফে আকরাম হোসেন (৩৮) ও রত্না চা বাগানের মনোরঞ্জনের ছেলে গৌতম সূর্যবংশী অরফে দিবা (২৭) কে ৩০০ গ্রাম গাঁজা, ৮ পিস ইয়াবা ও ১ টি কলকীসহ আটক করা হয়।

তাদের বিরুদ্ধে জুড়ী থানায় মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করে মৌলভীবাজার জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক অমর কুমার সেন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে চারটি নৌকা ধ্বং'স, ৭ হাজার ঘনফুট বালু জ'ব্দ
কলকাতায় হোটেলে আ'গুন, ৯ বাংলাদেশির মৃ'ত্যু
পরিষ্কার-পরিচ্ছন্ন ও উন্নত নগরী গড়তে কাজ করছি: সিসিক প্রশাসক
মাধবপুরে নামজারি করতে গিয়ে চ*রম ভো*গান্তিতে ভূমি মালিকরা
স্লিপার বাস ব*ন্ধ না করলে গাড়ি জ*ব্দের হুঁশি*য়ারি
গোয়াইনঘাটে রোদ-বৃষ্টি উপেক্ষা করে মাঠে মাঠে আমন রোপণের ধুম, কৃষকের চোখে সোনালি স্বপ্ন
সুনামগঞ্জে ২০ মাসের শিশুকে ধ'র্ষ'ণের অ'ভিযোগে যুবক গ্রে'প্তার
হা'মের উপসর্গে সিলেটে আরও ২ শিশুর মৃ'ত্যু
নানকার কৃষক বি*দ্রোহ দিবস আজ: কৃষকের র*ক্তে লেখা যে ইতিহাস
সিলেটে পরিবহন শ্রমিকদের অ*নির্দিষ্টকালের ক*র্মবিরতি স্থগিত