নিহতদের লাশ রাখায় স্কুলটি ভেঙে ফেলছে স্থানীয় প্রশাসন
রবিবার, ০৮ নভেম্বর ২০২৬, ০২:২৭ অপরাহ্ন

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা

নিহতদের লাশ রাখায় স্কুলটি ভেঙে ফেলছে স্থানীয় প্রশাসন

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৬/২০২৩ ০৯:২৪:৪০ পূর্বাহ্ন

নিহতদের লাশ রাখায় স্কুলটি ভেঙে ফেলছে স্থানীয় প্রশাসন

উড়িষ্যায় ট্রেন দুর্ঘটনা


ভারতের উড়িষ্যায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনার পর নিহতদের লাশ প্রাথমিকভাবে বাহানগা বাজারের একটি সরকারি স্কুলে রাখা হয়েছিল। সেই স্কুলটিকে এখন ভেঙে ফেলছে স্থানীয় প্রশাসন। শুক্রবার (৯ জুন) থেকে পুরনো ভবনটি ভাঙার কাজ শুরু হয়েছে বলে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

গত শুক্রবার (২ জুন) বালেশ্বর জেলার বাহানগা বাজার স্টেশনে তিনটি ট্রেনের দুর্ঘটনায় ২৮৮ জন নিহত হয়। তাৎক্ষণিকভাবে স্টেশন সংলগ্ন ওই স্কুলটিকে অস্থায়ী মর্গ হিসেবে ব্যবহার করা হয়। তবে একদিন পর মৃতদেহগুলোতে পচন ধরতে শুরু করায় লাশগুলো স্কুল থেকে হাসপাতালের মর্গে সরিয়ে নেওয়া হয়।

এনডিটিভি বলছে, বিকট দুর্গন্ধ থাকায় পুরো স্কুল ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করার পাশাপাশি জীবাণুমুক্তও করা হয়েছিল। কিন্তু স্কুল খোলার পর শিক্ষার্থীরা সেখানে ক্লাস করতে রাজি হয়নি। অভিভাবকরাও তাদের সন্তানদের সেখানে পাঠাতে চান না। মর্গ হিসেবে ব্যবহারের সময় অভিভাবকরা স্কুলটিতে যা কিছু দেখেছেন, তাতে সন্তানদের আর সেখানে পাঠাতে তাদের মন সায় দেয়নি বলে জানিয়েছেন অনেকে।

এমন পরিস্থিতিতে স্কুলের ম্যানেজিং কমিটি রাজ্য সরকারের কাছে স্কুলের ৬৫ বছরের পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন গড়ে দেওয়ার আবেদন জানায়। আবেদনে কমিটি জানায়, স্কুল ভবনটি আর নিরাপদ নেই ও ট্রেন দুর্ঘটনার পর লাশ রাখায় শিক্ষার্থী-অভিভাবকরা আতঙ্ক প্রকাশ করেছেন।

বাহানগা হাইস্কুলের হেডমিস্ট্রেস প্রমিলা সোয়াইন বলেছেন, স্কুলের কিছু জ্যেষ্ঠ শিক্ষার্থী ও এনসিসি ক্যাডেটরা উদ্ধারকাজে অংশ নিয়েছিল। তবে শিশু শিক্ষার্থীরা ভীত-সন্ত্রস্ত হয়ে আছে। তাদের ভয় কাটাতে স্কুল কর্তৃপক্ষ কিছু আধ্যাত্মিক অনুষ্ঠান ও কিছু আচার অনুসরণ করার পরিকল্পনা করেছে।

বালেশ্বরের জেলা প্রশাসক বৃহস্পতিবার (৮ জুন) স্কুলটি পরিদর্শন করেন ও ম্যানেজিং কমিটি, হেডমিস্ট্রেস, কর্মী ও অভিভাবকদের সঙ্গে সাক্ষাৎ করেন। তিনি জানান, শিশুরা যেন ক্লাসে আসতে ভয় না পায়, সেজন্য তারা স্কুলের পুরনো ভবনটি ভেঙে নতুন ভবন নির্মাণের পরিকল্পনা করেছে।

সূত্র: এনডিটিভি

মাহমুদ/জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে প্রায় ১২ লাখ টাকার ভা/রতীয় জিরা ও পিকআপ জ/ব্দ
জগন্নাথপুরে ধানের বীজ কিনতে কৃষকদের ভিড়
জিয়াউর রহমানের আদর্শে ধ্বংসপ্রায় বাংলাদেশ পুনর্গঠন করতে হবে- বাণিজ্যমন্ত্রী
‘সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা’ শুরু রবিবার
৭ নভেম্বর বাংলাদেশের ভাগ্য পরিবর্তনের দিন: খন্দকার আব্দুল মুক্তাদির
জামালগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘ/র্ষ, আহ/ত অন্তত ৫
কোম্পানীগঞ্জে মাদ্রাসাছাত্রকে ব/লা/ৎকারের অভিযোগ ইমামের বিরুদ্ধে
সিলেট সীমান্তে ভা/রতীয় পণ্য ও ম/দসহ ১৬ লাখ টাকার মা/লামাল জ/ব্দ
জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন: সিসিক প্রশাসক
সিলেট টেস্ট: হৃদয়ের সেঞ্চুরির পরেও মহাবিপদে বাংলাদেশ