প্রিয়াঙ্কা না দীপিকা, বলিউডে সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক কার
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৪:১০ PM

প্রিয়াঙ্কা না দীপিকা, বলিউডে সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক কার

শান্তিগঞ্জ প্রতিনিধি

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০৩:৩৯:০৬ AM

প্রিয়াঙ্কা না দীপিকা, বলিউডে সবচেয়ে বেশি টাকা পারিশ্রমিক কার

ছবি সংগৃহীত


বলিউডে অভিনেতাদের রাজত্ব থাকলেও পিছিয়ে নেই অভিনেত্রীরাও। দীপিকা-প্রিয়াঙ্কার মতো নায়িকারা উপহার দিয়েছেন একের পর এক সুপারহিট সিনেমা। 

যদিও পারিশ্রমিকের হিসেবে নায়কদের থেকে অনেকটাই পিছিয়ে থাকেন তারা। তবুও সিনেমাপ্রতি অভিনয়ের জন্য কত টাকা নেন এই তারকারা?

হিন্দুস্তান টাইমসের এক প্রতিবেদন অনুযায়ী, বলিউডে প্রতি সিনেমা বা সিরিজের জন্য সবচেয়ে বেশি টাকা নেন প্রিয়াঙ্কা চোপড়া। সিনেমা প্রতি ১৫ থেকে ৪০ কোটি টাকা পারিশ্রমিক নিয়ে থাকেন তিনি।

এরপরই রয়েছেন দীপিকা পাডুকোন। বাজিরাও মাস্তানি খ্যাত নায়িকা তার এক একটি ছবির জন্য ১৫ থেকে ৩০ কোটি টাকা পান। 

বলিউডের অন্যতম বিতর্কিত নায়িকা কঙ্গনা রানাওয়াত রয়েছেন এই তালিকার তিন নম্বরে। প্রত্যেক সিনেমার জন্য ১৫ থেকে ২৭ কোটি টাকা নিয়ে থাকেন তিনি।

এরপরই রয়েছেন ভিকি কৌশলের স্ত্রী ক্যাটরিনা কাইফ। সিনেমাপ্রতি তাকে দিতে হয় ১২ থেকে ২১ কোটি টাকা। আলিয়া ভাটও বলিউডের অন্যতম বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রী। এক সিনেমার জন্য ১০ থেকে ২০ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। 

এই তালিকার ছয় নম্বরে আছেন আনুশকা শর্মা। বিরাট পত্নীও তার এক একটি ছবির জন্য ৮ থেকে ১২ কোটি টাকা নিয়ে থাকেন। একসময়ে বলিউডের অন্যতম সেরা অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চনও আনুশকার মতোই পারিশ্রমিক পেয়ে থাকেন ছবিতে অভিনয়ের জন্য। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক