সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকবো: আনোয়ারুজ্জামান চৌধুরী
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬, ১২:৫৩ অপরাহ্ন

সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকবো: আনোয়ারুজ্জামান চৌধুরী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/০৭/২০২৩ ০৮:০৩:৩১ পূর্বাহ্ন

সুখে দুঃখে নগরবাসীর পাশে থাকবো: আনোয়ারুজ্জামান চৌধুরী

ছবি সংগৃহীত


সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী বলেছেন, “জনগন তাদের কাংখিত উন্নয়ন নিশ্চিতের জন্য জনপ্রতিনিধি নির্বাচিত করে। তারা মনেপ্রাণে চায় সুসময় বা দুঃসময়ে তাদের নির্বাচিত জনপ্রতিনিধিরা যাতে তাদের পাশে থাকেন। আমি আশাবাদী, এবার আমরা যারা জনগনের ভোটে নির্বাচিত হয়েছি, তারা উন্নয়ন ত্বরান্বিতের পাশাপাশি সুখে দুখে নির্ভরতার প্রতিক হয়ে জনগনের পাশে থাকবো।”

তিনি শুক্রবার বিকেলে নগরীর মেজরটিলা এলাকায় সিলেট সিটি করপোরেশনের নবনির্বাচিত মেয়র আনোয়ারুজ্জামান চৌধুরী ৩১, ৩২, ৩৪ ও ৩৫ নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর ও ৩১, ৩২ ৩৩ এবং সংরক্ষিত ৩৪, ৩৫ ও ৩৬নং ওয়ার্ডে মহিলা কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত ও প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

ইমদাদুল হোসেন ইমমানীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আনোয়ারুজ্জামান চৌধুরী আরও বলেন, “সিলেট মহানগরীর মানুষ গত প্রায় ১০ বছর ধরে উন্নয়ন দুর্ভোগ মোকাবেলা করে জীবন যাপন করছেন। আমাদের এ বিষয়টি মনে রেখে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে। নগরবাসীর স্মার্ট সিলেটের স্বপ্ন বাস্তবায়নে নির্বাচিত সব জনপ্রতিনিধিকে সচেতন নাগরিকদের নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”

নবনির্বাচিত মেয়র তাদের সম্মানে সংবর্ধনা প্রদান করায় আয়োজকদের শুভেচ্ছা ধন্যবাদ ও কতৃজ্ঞতাও প্রকাশ করেন।

সিলেট সিটি করপোরেশনের ৩১,৩২,৩৩,৩৪ ও ৩৫নং ওয়ার্ড আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর উদ্যোগে মেয়র  আনোয়ারুজ্জামান  চৌধুরী ছাড়াও  ৩১নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর নাজমুল হোসেন, ৩২নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর রুহেল আহমদ, ৩৪নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জয়নাল  আবেদিন, ৩৫নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর জাহাঙ্গীর আলম, সংরক্ষিত ৩১,৩২ ও ৩৩নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর সাজেদা বেগম এবং ৩৪,৩৫ ও ৩৬নং ওয়ার্ডের নবনির্বাচিত কাউন্সিলর হাজেরা বেগমকে সংবর্ধনা জানানো হয়।

সাবেক ছাত্রনেতা কামরুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথিদের মধ্যে বক্তব্য রাখেন- কাউন্সলার জাহাঙ্গীর আলম, হাজেরা বেগম, সাজেদা বেগম, নাজমুল হোসেন, রুহেল আহমদ, জয়নাল আবেদীন।

এছাড়াও বক্তব্য রাখেন- সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য মোস্তাকুর রহমান মফুর, লোকমান আহমদ, জেলা ছাত্রলীগের সভাপতি নাজমুল ইসলাম প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জাফলং-শমশেরনগর সীমান্তসহ ছয় সীমান্ত দিয়ে কয়লার চালানে বি/স্ফোরক আনার অভিযোগ
ভবন নির্মাণের নকশা অনুমোদন দিতে পারবে না সিটি করপোরেশন
জৈন্তাপুর পৌরসভা ঘোষণায় আনন্দ-উচ্ছ্বাস, বিএনপির আনন্দ মিছিল
৩৫ লাখ টাকা উধাওয়ের অভিযোগে নতুন তথ্য দিল সোনালী ব্যাংক
শাবিপ্রবির উন্নয়ন প্রকল্পে ধীরগতি
সিলেটের যে উপজেলায় মিলল পৌরসভা গঠনের অনুমোদন
ঢাকার হাশেমের প্রতা/রণার ফাঁ/দে সর্বস্বা/ন্ত গোয়াইনঘাটের মঙ্গল মিয়া
নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী