জর্ডানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

জর্ডানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ৩১/০৩/২০২৪ ১২:৩৬:১৮ অপরাহ্ন

জর্ডানে আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় বাংলাদেশি বিচারক

ছবি: সংগৃহীত


বাংলাদেশের  ক্বারি শাইখ আহমাদ বিন ইউসুফ আযহারী জর্ডানের আম্মানে অনুষ্ঠিতব্য হাশেমিয়া আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতার বিচারক হিসেবে অংশ নিতে যাচ্ছেন। তিনি ৩১তম আসরের সম্মানিত বিচারক হিসেবে শুক্রবার মরক্কো থেকে দুবাই হয়ে আম্মানের উদ্দেশ্যে রওনা হন।

এ প্রতিযোগিতার মূল আসর শুরু হবে ৩১ মার্চ উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে। ১০০টি দেশের প্রতিযোগীর মধ্যে (অনলাইনে) প্রাথমিক বাছাইয়ের পর ৫০টি দেশের প্রতিযোগীকে সরাসরি অংশ নিতে জর্ডানে আমন্ত্রণ জানানো হয়েছে।

২০১৭ সালে জর্ডানের এ প্রতিযোগিতায় আহমাদ বিন ইউসুফ আযহারী ইতিহাসে প্রথম বাংলাদেশি বিচারক হিসেবে অংশ নিয়ে বিশ্বে বাংলাদেশের নাম উজ্জ্বল করেন। তার এ সফরের মাধ্যমে বিশ্বে লাল-সবুজের পতাকা আরও সমুন্নত হবে এবং দেশের সম্মান বৃদ্ধি পাবে।

প্রতিযোগিতা শেষে ক্বারি আহমাদ ইউসুফ আগামী ৮ এপ্রিল দেশে ফিরবেন। তিনি বাংলাদেশে বিশুদ্ধ তিলাওয়াত ও ক্বিরাতের রূপকার ক্বারি মুহাম্মাদ ইউসুফের (রহ) বড় ছেলে। এছাড়া তিনি আন্তর্জাতিক কুরআন তিলাওয়াত সংস্থা ইক্বরার প্রেসিডেন্ট এবং মা’হাদুল ক্বিরাত বাংলাদেশের পরিচালক।

এম সি



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী