কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬, ১০:৪৫ AM

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/০৭/২০২৩ ০৩:৪১:০৬ AM

কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের শিক্ষার্থীদের বৃত্তি প্রদান

ছবি সংগৃহীত


মৌলভীবাজারের কমলগঞ্জে অয়েকপম ফাউন্ডেশনের উদ্যোগে শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করা হয়েছে। শুক্রবার (১৪ জুলাই) বিকেল ৩টায় উপজেলার আদমপুর ইউনিয়নের তেতইগাও এ অবস্থিত মনিপুরী কালচারাল কমপ্লেক্স হল রুমে বৃত্তি প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অয়েকপম ফাউন্ডেশনের পরিচালক অয়েকপম অঞ্জুর সঞ্চালনায় ও অয়েকপম ফাউন্ডেশন এর উপদেষ্টা অয়েকপম রাজকিশোর সিংহ এর সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা  অধ্যাপক রফিকুর রহমান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মণিপুরী কালচারাল কমপ্লেক্সের সভাপতি জয়ন্ত কুমার সিংহ, কমলগঞ্জ কিন্ডারগার্টেন এসোসিয়েশন এর সভাপতি ও সাংবাদিক মুজিবুর রহমান রঞ্জু প্রমুখ। অনুষ্ঠানে শিক্ষার্থীদের অভিভাবক ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

অয়েকপম ফাউন্ডেশনের উদ্যোগে ৩য় থেকে ৫ম শ্রেনীর শিক্ষার্থীদের অংশগ্রহনে মেধাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। এবং বৃত্তিপ্রাপ্ত ক বিভাগে ৫ জন খ বিভাগে ১০ জন এবং গ বিভাগে ১৫ জন পরীক্ষার্ঘীর মধ্যে ক্রেস্ট, সনদ ও বৃত্তি প্রাদান করা হয়।

অনুষ্ঠানের শুরুতে 'মিৎয়েং' নামে এক স্মারক সংকলনের মোড়ক উন্মোচন করা হয়।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন তপন কালোয়ার, হীরা, কুঞ্জরানী সিনহা, সাজ্জাদুল হক স্বপন, শাহাজ উদ্দিন প্রমুখ।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে ভাইরাল ভিডিও: নিজপাট ইউপি চেয়ারম্যানকে ঘিরে ৫ সদস্যের তদন্ত কমিটি
জাতীয় উন্নয়নের ধারাবাহিকতায় বৃক্ষরোপণের বিকল্প নেই, এমপি তাহসিনা রুশদী লুনা
জকিগঞ্জে বিশ্বকাপের খেলা দেখাকে কেন্দ্র করে যুবক খু'ন
জুলাই-আগস্টে ডেঙ্গুর ভ'য়াবহতা বাড়ার শ'ঙ্কা
জগন্নাথপুরে জমে উঠেছে নৌকার হাট
প্রাইভেটে যাওয়ার কথা বলে নি*খোঁজ ঠাকুরগাঁওয়ের চার স্কুলছাত্রী সিলেটে উ*দ্ধার
‘মেসির পাশে কে? কেপ ভার্দে ম্যাচের আগে আর্জেন্টিনার একাদশে বড় প্রশ্ন’
বিশ্বনাথে কিশোরী ধ*র্ষণ মামলায় দুই যুবকের মৃ*ত্যুদ*ণ্ড
প্র*তারণা মামলায় জে*ল, এবার ক্লো*জড হলেন এসএমপির এসি সোহেল
বিদ্যুৎ খাতে লু*টপাট-দু*র্নীতি বন্ধ ও সরবরাহ নিশ্চিত করা দাবিতে বাসদের মানববন্ধন