ঈদে ছুটি বাড়ছে কি না সিদ্ধান্ত আসছে আজ
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন

ঈদে ছুটি বাড়ছে কি না সিদ্ধান্ত আসছে আজ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৪ ১০:৪০:২৪ পূর্বাহ্ন

ঈদে ছুটি বাড়ছে কি না সিদ্ধান্ত আসছে আজ


নির্বিঘ্নে বাড়ি যেতে ঈদুল ফিতরের ছুটি একদিন (৯ এপ্রিল) বাড়ানোর সুপারিশ করবে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি। 

সোমবার (১ এপ্রিল) প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভা বৈঠকে এ বিষয়ে সুপারিশ করা হবে। এরপর বৈঠকেই বিষয়টি নিয়ে সিদ্ধান্ত হবে। 

এর আগে রোববার (৩১ মার্চ) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি আগামী ৯ এপ্রিল ছুটি রাখার সুপারিশ করেছে। কমিটির সভাপতি মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক সাংবাদিকদের এ কথা জানান।

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী বলেন, ছুটির ব্যাপারে কালকে (সোমবার) একটা সুপারিশ যাবে সরকারের কাছে, একদিন বাড়ানো যায় কি না। যাতে মানুষ নির্বিঘ্নে যাতায়াত করতে পারে।

তিনি বলেন, ৯ এপ্রিল ছুটির আওতায় আনা যায় কি না, সেটার একটা সুপারিশ মন্ত্রিপরিষদে যাবে। আগামীকাল (সোমবার) মন্ত্রিসভার মিটিং আছে, সেই মিটিংয়ে এই কমিটির একটা সুপারিশ যাচ্ছে।

ছুটির ক্যালেন্ডার অনুযায়ী ৯ তারিখ খোলা জানিয়ে মন্ত্রী বলেন, এ জন্য আমরা (৯ এপ্রিল বন্ধ রেখে) আগের শনিবার অফিস করতে পারি কি না সেই বিষয়ে সুপারিশ করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা সুপারিশ করেছি, যদি ১১ এপ্রিল ঈদ হয়, যাওয়ার জন্য একদিন মাত্র সময় পাবে। সে সেজন্য যানজটটা বাড়তে পারে, এতে মানুষের দুর্ভোগ বাড়বে। সে জন্য ৯ এপ্রিল ছুটি বিবেচনা করা যায় কি না এই সুপারিশ আমরা দেব।

এবার রমজান মাস ৩০ দিন হলে ঈদুল ফিতর হবে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)। ১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা আগেই করেছে সরকার। 

সেই হিসেবে ১০, ১১ ও ১২ এপ্রিল (বুধ, বৃহস্পতি, শুক্র) ঈদুল ফিতরের সরকারি ছুটি। পরদিন ১৩ এপ্রিল (শনিবার) সাপ্তাহিক ছুটি। এর পরের দিন ১৪ এপ্রিল (রোববার) বাংলা নববর্ষের ছুটি। এভাবে টানা ৫ দিন ছুটি থাকবে। 

এদিকে, ৯ এপ্রিল (মঙ্গলবার) নির্বাহী আদেশে ছুটি ঘোষণা হলে ঈদে এক টানা ৬ দিন ছুটি মিলবে সরকারি চাকরিজীবীদের। 

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নূরজাহান মেমোরিয়াল মহিলা কলেজে একাদশ শ্রেণির শিক্ষার্থীদের বরণ
হোমিওপ্যাথিক চিকিৎসার মানোন্নয়ন ও প্রসার প্রয়োজন: সিসিক প্রশাসক
সরকারি খরচে মালয়েশিয়ায় পাঠানো হবে ১ হাজার জুলাই যোদ্ধাকে: প্রবাসীকল্যাণমন্ত্রী
সুস্থ দেহ ও মন গঠনে খেলাধুলার বিকল্প নেই: এমপি এমরান আহমদ চৌধুরী
বিল্ডিং আছে, ডাক্তার নেই, নার্স নেই: ওসমানীনগর স্বাস্থ্য কমপ্লেক্স এখন নামেই হাসপাতাল
সুনামগঞ্জে ৫ লক্ষাধিক টাকার ভা/রতীয় বিভিন্ন পণ্য জ/ব্দ
জৈন্তাপুরে ১ কোটি টাকার ভা/রতীয় পণ্য ও দুই কাভার্ডভ্যান জ/ব্দ, গ্রে/প্তার ১
শ্রমিক অসন্তোষ: অর্ধশতাধিক পোশাক কারখানায় উৎপাদন বন্ধ
সিলেটে কাল থেকে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের ডাক
কাজিরবাজার সেতুর পশ্চিম পাশের সড়ক সম্প্রসারণ করা হবে: বাণিজ্যমন্ত্রী