সোনা ব্যবসায়ীদের বিশেষ আর্থিক সেবা দেবে ‘পকেট’
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০২:৩০ PM

সোনা ব্যবসায়ীদের বিশেষ আর্থিক সেবা দেবে ‘পকেট’

অনলাইন ডেস্ক

প্রকাশিত: ০১/০৪/২০২৪ ০২:১৮:৩৪ AM

সোনা ব্যবসায়ীদের বিশেষ আর্থিক সেবা দেবে ‘পকেট’


দেশের পণ্যভিত্তিক সর্ববৃহৎ ও ঐতিহ্যবাহী বাণিজ্য সংগঠন বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ও আর্থিক সেবাদানকারী প্রতিষ্ঠান এবিজি টেকনোলজিস লিমিটেডের পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি) পকেটের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার (১ এপ্রিল) রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সের বাজুস কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বাজুসের সাধারণ সম্পাদক বাদল চন্দ্র রায় এবং এবিজি টেকনোলজিস লিমিটেডের পরিচালক মোস্তফা আজাদ মহিউদ্দিন।

বাজুসের উপদেষ্টা রুহুল আমিন রাসেলের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাজুসের সাবেক সভাপতি ও বাজুস স্ট্যান্ডিং কমিটি অন ল অ্যান্ড মেম্বারশিপের চেয়ারম্যান এম এ ওয়াদুদ খান, বাজুসের সহ-সভাপতি গুলজার আহমেদ, মো. রিপনুল হাসান ও মাসুদুর রহমান।

পকেট কর্তৃপক্ষ জানিয়েছে, পকেট ই-ওয়ালেটের রয়েছে একটি আধুনিক ও গ্রাহক-বান্ধব মোবাইল অ্যাপ, যা ব্যবহার করে অথবা ইউএসএসডি কোডের মাধ্যমে গ্রাহক খুব সহজেই নিরাপদ ও দ্রুত পেমেন্ট করতে সক্ষম। গ্রাহক ক্রয়কৃত সার্ভিস অথবা প্রোডাক্টের মূল্য পকেট-এ নিবন্ধিত যে কোনো মার্চেন্টকে কিউ-আর কোড পেমেন্ট অথবা অনলাইন পেমেন্টের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

এছাড়া পকেট আরও বিভিন্ন ধরনের পেমেন্ট সল্যুশন প্রদান করে থাকে, যার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো- সার্ভিস চার্জ পেমেন্ট, ইউটিলিটি বিল পেমেন্ট (গ্যাস, পানি, বিদ্যুৎ, টেলিফোন), সরকারি ফি পেমেন্ট, স্যালারি ডিসবার্সমেন্ট, সাপ্লায়ার/ভেন্ডরের পেমেন্ট, সাপ্লাই চেইন থেকে পেমেন্ট কালেকশন, কেবল টিভির বিল পেমেন্ট, ব্যাংক অ্যাকাউন্ট বা কার্ড থেকে অ্যাড মানি, ব্যাংক অ্যাকাউন্টে সেন্ড মানি, রিকুয়েস্ট মানি, ফান্ড ট্রান্সফার ইত্যাদি।

গ্রাহকেরা যে কোনো তথ্যের জন্য যোগাযোগ করতে পারেন পকেট-এর হটলাইন নম্বর : ১৬৮০০।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক