মার্চে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ
শুক্রবার, ০২ অক্টোবর ২০২৬, ০৩:২২ PM

মার্চে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০৪/২০২৪ ১২:২৪:৫৮ PM

মার্চে রপ্তানি আয় বেড়েছে ১০ শতাংশ

ছবি: সংগৃহীত


চলতি বছরের মার্চে পণ্য রপ্তানি করে আয় হয়েছে ৫১০ কোটি ২৫ লাখ ডলার। এ সময় রপ্তানি আয়ে প্রবৃদ্ধি প্রায় ১০ শতাংশ। মঙ্গলবার (২ এপ্রিল) রপ্তানি উন্নয়ন ব্যুরোর হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে আরও জানা যায়, মূলত তৈরি পোশাক পণ্যের চালান বৃদ্ধি পাওয়ায় রপ্তানি বেড়েছে। তবে, মার্চের রপ্তানি ১০ শতাংশ বাড়লেও মাসিক লক্ষ্যমাত্রা ৫১৪ কোটি ডলারের চেয়ে শূন্য দশমিক ৮৮ শতাংশ কম।

রপ্তানি আয় বেড়েছে তৈরি পোশাক, কৃষি ও প্লাষ্টিক খাতে। বিপরীতে আয় কমেছে হোম টেক্সটাইল, পাট ও চামড়াজাত পণ্যে। চামড়া ও চামড়াজাত পণ্যে রপ্তানি আয় কমেছে ১৩ দশমিক ৬৫ শতাংশ।

এছাড়া চলতি অর্থবছরের প্রথম ৯ মাসে (জুলাই-মার্চ) ৪৩ দশমিক ৫৫ বিলিয়ন ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা আগের বছরের একই সময়ের তুলনায় ৪ দশমিক ৩৯ শতাংশ বেশি। 

এম সি



শীর্ষ সংবাদ:

সিলেটে চোখ রাঙাচ্ছে ডেঙ্গু, হাসপাতালে ভর্তি ৩৯ জন
সিলেটে ১৮ লাখ টাকার চো'রাচালানের পণ্য জ'ব্দ
কুলাউড়ায় নার্সারি পুঞ্জিতে ৯ হাজারের বেশি পানগাছ কে/টে ফেলার অভিযোগ
নতুন ওয়ার্ডগুলোতে নগরের সব সুবিধা নিশ্চিত করতে বিশেষ প্রকল্প নেওয়া হয়েছে : সিসিক প্রশাসক
ছাত্রকে ব/লা/ৎ/কা/রের চেষ্টার অভিযোগে কাজীরবাজার মাদ্রাসার শিক্ষক গ্রে/ফতার
সুরমার পাড়ে বর্জ্য ফেললে কঠোর শাস্তি’ - সিসিক প্রশাসক
৬ বছর ধরে প্রধান শিক্ষকশূন্য বিদ্যালয়
গোয়াইনঘাট সীমান্তে ভারতীয় অ/স্ত্র-গু/লি, ম/দসহ কোটি টাকার পণ্য জব্দ
কুলাউড়ায় ব্যক্তি উদ্যোগে দুই কিলোমিটার কাঁচা রাস্তা সংস্কার
হামের উপসর্গে কিশোরের মৃ'ত্যু, হাসপাতালে আরও শতাধিক