১৯ হাজার ফুট উঁচুতে দেশের পতাকা নিয়ে হাঁটবেন তোরসা
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৮:০৬ AM

১৯ হাজার ফুট উঁচুতে দেশের পতাকা নিয়ে হাঁটবেন তোরসা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৭/২০২৩ ০২:৩৬:১৮ AM

১৯ হাজার ফুট উঁচুতে দেশের পতাকা নিয়ে হাঁটবেন তোরসা

ছবি সংগৃহীত


‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ-২০১৯’ মুকুট জয়ী রাফাহ নানজিবা তোরসা। আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’-এ বাংলাদেশের হয়ে প্রতিনিধিত্ব করবেন তিনি। খবরটি জানিয়েছেন মডেল নিজেই।

তোরসা বলেন, এবারের পথচলাটা একটু ভিন্ন। কারণ আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েতে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব। এটি জি২০ সামিটের অংশ। এটা নিঃসন্দেহে ভালো লাগার। আমার সবটুকু মেধা ও শ্রম দিয়ে চেষ্টা করব দেশের সম্মান বয়ে আনতে। সবাই আমার জন্য দোয়া করবেন।

নিজের অনুভূতির কথা জানিয়ে এই মডেল আরও বলেন, ভাবতেই ভালো লাগছে এত বড় একটা আয়োজনে আমি সুযোগ পাচ্ছি, এমনকি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসের অন্তর্ভুক্ত হতে যাচ্ছি। এটা আমার জন্য যেমন গর্বের, আমার দেশকে উপস্থাপন করারও মোক্ষম সময়।

জানা গেছে, আন্তর্জাতিক ফ্যাশন রানওয়েত ‘লাদাখ’ শোটি আগামী ২৩ আগস্ট থেকে ৩ সেপ্টেম্বরের মধ্যে অনুষ্ঠিত হওয়ার জন্য নির্ধারিত। গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস অনুষ্ঠিত হবে ৩০ আগস্ট। এতে জি২০ দেশের অনান্য মিস ইউনিভার্স, ওয়ার্ল্ডস এবং আর্থদের সঙ্গে মিস ওয়ার্ল্ড বাংলাদেশের তোরসা অংশ নিয়ে ১৯ হাজার ফুট পাহাড়ের ওপর পদধূলি রাখবেন দেশের পতাকা হাতে। এতে যারা অংশ নেবে তারা শান্তি ও বন্ধুত্বের আদর্শের মাধ্যমে ক্ষমতায়নের ওপর আলোকপাত করবে।

এছাড়াও তারা র‌্যাম্পে হাঁটবেন। পুরো অনুষ্ঠান নিয়ে একটি ডকুমেন্টারি হবে। যা নেটফ্লিক্স ও অ্যামাজন প্রাইমে দেখানো হবে। কান চলচ্চিত্র উৎসবসহ বিভিন্ন আন্তর্জাতিক উৎসবেও এটি দেখানো হবে বলে জানান তোরসা।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

নবীগঞ্জে রাস্তা বন্ধ করে ৬ পরিবারকে অ*বরুদ্ধ করে রাখার অ*ভিযোগ
ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়ন ও নাগরিক সুবিধা নিশ্চিত করতে সিটি কর্পোরেশন কাজ করছে
ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের শক্তিশালী করলেই বাড়বে অর্থনৈতিক প্রবাহ’- মন্ত্রী খন্দকার মুক্তাদির
‘স্বচ্ছতার বিষয়ে তিনি আমাদের চোখ খুলে দিয়েছেন’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
‘মানসম্মত শিক্ষা ছাড়া প্রতিযোগিতামূলক বিশ্বে টিকে থাকা সম্ভব নয়’- সিসিক প্রশাসক
গোয়াইনঘাট প্রত্যাশা কিন্ডারগার্টেনে ওয়ার্ল্ড ভিশনের ওয়াশ বিষয়ক সচেতনতা সভা
হবিগঞ্জে ঝুঁ'কিপূর্ণ ভবনের তালিকা চাইলেন আদালত
সিলেটে সন্ধ্যার মধ্যে ঝড়ের আ'শঙ্কা
নিজেকে প্রমাণ করলেন রোনালদো
শাহজালাল (রহ.) মাজারের ডেগ ও দানবাক্সের টাকা জমা হলো ব্যাংকে