মোবাইল ডেটার বিল ১ লাখ ৪৩ হাজার ডলার!
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৬ PM

মোবাইল ডেটার বিল ১ লাখ ৪৩ হাজার ডলার!

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২২/০৪/২০২৪ ০৬:০০:৫১ AM

মোবাইল ডেটার বিল ১ লাখ ৪৩ হাজার ডলার!

সংগৃহীত


যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার বাসিন্দা রেনে রেমান্ড (৭১) ও তার স্ত্রী লিন্ডা (৬৫)। সম্প্রতি সুইজারল্যান্ডে বেড়াতে গিয়েছিলেন তারা। সেখান থেকে ফিরে মুঠোফোনের বিল দেখে আকাশ ভেঙে পড়েছে এ দম্পতির উপর। দেশের বাইরে মুঠোফোনে ডেটা ব্যবহার করে তাদের বিল হয়েছে ১ লাখ ৪৩ হাজার ৪৪২ ডলার। 



এবিসি অ্যাকশন নিউজের খবরে বলা হয়, রেমান্ড প্রায় ৩০ বছর ধরে টি-মোবাইলের গ্রাহক। দেশের বাইরে যাওয়ার আগে তারা মুঠোফোন কোম্পানিকে তাদের ভ্রমণের পরিকল্পনা জানিয়েছিলেন।


প্রতিবেদনে বলা হয়, কোম্পানির পক্ষ থেকে বলা হয়েছে, প্যাকেজে তাদের সবকিছু অন্তর্ভুক্ত আছে। কিন্তু এরপর এটা কী হলো। কিন্তু তিন সপ্তাহের সফর শেষে দেশে ফিরে মুঠোফোনের বিল দেখে তাদের মাথায় বাজ পড়ার অবস্থা। ইউরোপ ভ্রমণকালে তারা মাত্র ৯ দশমিক ৫ গিগাবাইট ডেটা ব্যবহার করেছেন। অথচ এই কয়েকদিনে তাদের ডেটা ব্যবহারের জন্য প্রতিদিন গড়ে ছয় হাজার মার্কিন ডলার করে বিল করা হয়েছে।


রেমান্ড বলেন, তিনি দেশে ফিরেই টি-মোবাইল কোম্পানিকে ফোন করেন। তখন একজন প্রতিনিধি তাকে ফোনের লাইনে রেখে বিল পর্যালোচনা করেন। পরে ওই প্রতিনিধি বিল পর্যালোচনা করে রেমান্ডকে বলেন, নাহ, বিল তো ঠিকই আছে। রেমান্ড তাকে প্রশ্ন করেন, বিল ঠিক আছে বলে আপনি কী বোঝাতে চাচ্ছেন?


প্রতিনিধি তাকে বলেন, এটা হচ্ছে আপনার বকেয়া বিল। রেমান্ড জবাবে তাকে বলেন, আপনি কি আমার সঙ্গে মজা করছেন। 


কোনো কিছুতে কাজ না হওয়ায় অদ্ভুত এই বিল নিয়ে রেমান্ড দম্পতি মুঠোফোন কোম্পানির বিরুদ্ধে আইনের আশ্রয় নেওয়ার হুমকি দেন। তবে গণমাধ্যমে খবর প্রকাশিত হওয়ার পর টি-মোবাইল কর্তৃপক্ষ তাদের সঙ্গে কথা বলে এবং বিলটি ঠিকঠাক করে নিতে সম্মত হয়। ওই দম্পতিকে এখন আর কোনো বিল দিতে হবে না।


সূত্র: এনডিটিভি


এইচ বি বা



শীর্ষ সংবাদ:

উ'ত্তাল সিলেট ইঞ্জিনিয়ারিং কলেজ, অ'বরুদ্ধ ১৪ শিক্ষক
সিলেটে হাম সন্দেহে আরেক শিশুর মৃ'ত্যু, নতুন শনাক্ত ১৬ জন
চূড়ান্ত নিয়োগে বাদ জগন্নাথপুরের ৭ শিক্ষক প্রার্থী, বিস্ময়-ক্ষো*ভ-হতাশা
রো*হিঙ্গা সং ক ট সমাধানে আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি তারেক রহমানের আহ্বান
‘নতুন প্রতিভা খুঁজে বের করতে বোলার হান্ট গুরুত্বপূর্ণ: কাইয়ুম চৌধুরী’
জগন্নাথপুরে ভুল চিকিৎসায় প'ঙ্গুত্বের ঝুঁ'কিতে নারী
বাহুবলে স্ট্যান্ডের দখল নিয়ে সং/ঘর্ষ, আহ/ত ২৫
বিশ্বনাথে মাইকিং করে সং/ঘর্ষ, আ/হত ৩০
মা/দকমুক্ত মৌলভীবাজার গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে’- মন্ত্রী আরিফুল হক চৌধুরী
সিলেটের পর্যটন শিল্পে অপার সম্ভাবনা, প্রয়োজন সমন্বিত উদ্যোগ