আজ বিশ্ব বাবা দিবস
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০৩:১৮ AM

আজ বিশ্ব বাবা দিবস

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৬/২০২৬ ০২:৪৪:০৭ PM

আজ বিশ্ব বাবা দিবস


একটি শব্দের মধ্যেই লুকিয়ে থাকে ভালোবাসা, নিরাপত্তা, সাহস আর নির্ভরতার অনুভূতি। সেই বাবাদের প্রতি সম্মান, কৃতজ্ঞতা ও ভালোবাসা প্রকাশের দিন আজ। বিশ্বের বিভিন্ন দেশের মতো বাংলাদেশেও আজ (২১ জুন) পালিত হচ্ছে বিশ্ব বাবা দিবস।

বিংশ শতাব্দীর শুরুতে বাবা দিবস উদ্‌যাপনের সূচনা হয়। মায়েদের পাশাপাশি বাবারাও সন্তানের জীবনে সমান গুরুত্বপূর্ণ এবং দায়িত্বশীল— এই বার্তা ছড়িয়ে দিতেই দিবসটি চালু করা হয়েছিল।

তথ্য ঘেটে জানা যায়, ১৯০৮ সালের ৫ জুলাই যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ার ফেয়ারমন্ট এলাকার একটি গির্জায় প্রথমবারের মতো বাবা দিবস পালিত হয়। পরে ১৯০৯ সালেও দিবসটি উদ্‌যাপিত হয়। এরপর সোনোরা স্মার্ট ডড নামের এক নারীর উদ্যোগে ১৯১০ সালের ১৯ জুন বিশেষভাবে বাবা দিবস উদ্‌যাপন করা হয়। ধীরে ধীরে মানুষের মধ্যে বাবার অবদানের গুরুত্ব আরও বেশি করে স্বীকৃতি পেতে শুরু করে।

এর ধারাবাহিকতায় ১৯১৩ সালে যুক্তরাষ্ট্রের সংসদে বাবা দিবসকে সরকারি ছুটির দিন ঘোষণার প্রস্তাব তোলা হয়। ১৯২৪ সালে তৎকালীন প্রেসিডেন্ট ক্যালভিন কুলিজ এ উদ্যোগকে সমর্থন দেন। পরে ১৯৬৬ সালে প্রেসিডেন্ট লিন্ডন বি. জনসন বাবা দিবসকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দেন।

শুধু একটি দিন নয়, বাবার প্রতি সম্মান ও ভালোবাসা থাকা উচিত বছরের প্রতিটি দিন। কারণ সন্তানের জীবনের সবচেয়ে বড় আশ্রয় ও ভরসার নামই বাবা।

লেখক: নাদিম নেওয়াজ আহমেদ

জৈন্তাবার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হ/ট্টগোল, তথ্যচিত্র ঘিরে এনসিপির প্র/তিবাদ ও ওয়া/কআউট
জগন্নাথপুরে অচলাবস্থায় পড়ে আছে কোটি টাকার কাঠামো
সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ