নি/হত চার পরিবারের পাশে ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৬ AM

জগন্নাথপুরে নৌকাডুবি

নি/হত চার পরিবারের পাশে ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১২:৪২:৫৪ AM

নি/হত চার পরিবারের পাশে ঐক্য পরিষদ ও পূজা উদযাপন পরিষদ

ছবি:সংগৃহীত


সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার মইয়ার হাওরে নৌকাডুবিতে ভবানীপুর গ্রামের সনাতন ধর্মাবলম্বী চারজনের মর্মান্তিক মৃত্যুর ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের জগন্নাথপুর উপজেলা ও পৌর শাখার নেতৃবৃন্দ।

বুধবার (৫ আগস্ট) বিকেলে সংগঠনের নেতারা পৃথকভাবে নিহতদের বাড়িতে গিয়ে স্বজনদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং গভীর সমবেদনা জানান। এ সময় তারা চারটি পরিবারের হাতে নগদ অর্থ ও খাদ্যসামগ্রী তুলে দেন।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি ও সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের উপজেলা আহ্বায়ক প্রকৌশলী সতীশ গোস্বামী, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বিভাষ দে, ঐক্য পরিষদের যুগ্ম আহ্বায়ক জয়দ্বীপ সূত্রধর ও শশী কান্ত গোপ, সদস্যসচিব সাংবাদিক অমিত দেব, পৌর শাখার আহ্বায়ক মুকুল ভট্টাচার্য্য, যুগ্ম আহ্বায়ক প্রজেশ গোপ ও রেনু শর্মা, সদস্যসচিব জীবন গোপ, পৌর পূজা উদযাপন পরিষদের সভাপতি প্রদীপ সূত্রধর, সাধারণ সম্পাদক দীপক কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক গোবিন্দ দে, কোষাধ্যক্ষ রজত গোপ, উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি সুজিত কুমার রায়, সদস্য অজয় গোপ, পৌর ঐক্য পরিষদের সদস্য পরিমল দেবনাথ, কমিউনিটি নেতা প্রশান্ত চক্রবর্তী, প্রবোধ দেবনাথসহ অন্যান্য নেতৃবৃন্দ।

নেতারা নিহতদের আত্মার শান্তি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। পাশাপাশি দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে সমাজের বিত্তবান ও মানবিক মানুষদের এগিয়ে আসার আহ্বান জানান।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হ/ট্টগোল, তথ্যচিত্র ঘিরে এনসিপির প্র/তিবাদ ও ওয়া/কআউট
জগন্নাথপুরে অচলাবস্থায় পড়ে আছে কোটি টাকার কাঠামো
সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ