জগন্নাথপুরে বি/ক্ষোভ মি/ছিল ও প্র/তিবাদ সভা
বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ০১:৩৮ AM

সাংবাদিক সানোয়ার ও জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদ

জগন্নাথপুরে বি/ক্ষোভ মি/ছিল ও প্র/তিবাদ সভা

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০৮/২০২৬ ১২:১১:৩৩ AM

জগন্নাথপুরে বি/ক্ষোভ মি/ছিল ও প্র/তিবাদ সভা

ছবি:সংগৃহীত


সামাজিক যোগাযোগমাধ্যমে জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও সিনিয়র সাংবাদিক সানোয়ার হাসান সুনু এবং ঐতিহ্যবাহী জগন্নাথপুর গ্রামবাসীকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্যের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (৫ আগস্ট) জগন্নাথপুর গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত কর্মসূচিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

বিক্ষোভ মিছিলটি জগন্নাথপুর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণ থেকে শুরু হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পৌর পয়েন্টে গিয়ে শেষ হয়। মিছিলে অংশগ্রহণকারীরা অভিযুক্ত ব্যক্তির দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন স্লোগান দেন।

এর আগে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন গ্রামের প্রবীণ মুরব্বি ও সাবেক ইউপি সদস্য আব্দুল করিম (গেদন মিয়া)

সভায় বক্তব্য দেন প্রবীণ সমাজসেবক শেখ আবু মিয়া, জগন্নাথপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সানোয়ার হাসান সুনু, পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, সাবেক কাউন্সিলর গিয়াস উদ্দিন মুন্নাসিরাজুল ইসলাম সিরাজ, শেখ আব্দুল জলিল, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক তকবুর হোসেন, সদস্য ফারুক আহমেদহাবিবুর রহমান হাবিব, সাবেক যুববিষয়ক সম্পাদক মঈন উদ্দিন, ৫ ও ৬ নম্বর ওয়ার্ড বিএনপির নেতৃবৃন্দ, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শফিকুল ইসলাম খেজুর, শফিক মিয়া, সুমন মিয়া, পৌর জামায়াতের সেক্রেটারি অলিউল্লাহ, বিএনপি নেতা রিপন মিয়াসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, জগন্নাথপুর একটি ঐতিহ্যবাহী জনপদ। এ গ্রামের সম্মানহানি বা মানহানিকর বক্তব্য কোনোভাবেই মেনে নেওয়া হবে না। একই সঙ্গে সাংবাদিক সানোয়ার হাসান সুনুর সম্মান ক্ষুণ্ন এবং সামাজিক সম্প্রীতি নষ্টের যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান তারা।

সভা থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে কুরুচিপূর্ণ মন্তব্যের অভিযোগে বলবল গ্রামের বাসিন্দা ও পৌর যুবদল নেতা শামীমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের ৪২তম শাহাদাত বার্ষিকী আজ
অ/সুস্থ ব্যবসায়ী নেতা দিলওয়ার হোসেনকে দেখতে গেলেন মন্ত্রী খন্দকার মুক্তাদির
জুলাই যু/দ্ধকে বেচাবিক্রির পণ্য বানাবেন না’- সিলেটে এমরান আহমদ চৌধুরী এমপি
জুলাই সংবর্ধনা অনুষ্ঠানে হ/ট্টগোল, তথ্যচিত্র ঘিরে এনসিপির প্র/তিবাদ ও ওয়া/কআউট
জগন্নাথপুরে অচলাবস্থায় পড়ে আছে কোটি টাকার কাঠামো
সিলেটে টানা ৫ দিন ভারি বৃষ্টির আভাস
‘সমন্বিত উদ্যোগেই গড়ে উঠবে আধুনিক সিলেট’ - বাণিজ্যমন্ত্রী
কওমি শিক্ষার্থীদের প্রশিক্ষণ দিলে সৌদিতে কর্মসংস্থানের নতুন দুয়ার খুলবে’
চলন্ত গাড়ি থেকে লা/ফ দিয়ে প্রা/ণ বাঁচালেন যুবক
সিসিক প্রকৌশলীর বি/রুদ্ধে দু/র্নীতির অ/ভিযোগ