গোয়াইনঘাটে ট্যাক্সের নামে অর্থ আ*দায়ের অ*ভিযোগ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ১০:৩৮ PM

মা*রধরের চেষ্টার, থানায় জি*ডি

গোয়াইনঘাটে ট্যাক্সের নামে অর্থ আ*দায়ের অ*ভিযোগ

সৈয়দ হেলাল আহমদ বাদশা, স্টাফ রিপোর্টার

প্রকাশিত: ২৪/০৭/২০২৬ ০৯:০১:৩৬ PM

গোয়াইনঘাটে ট্যাক্সের নামে অর্থ আ*দায়ের  অ*ভিযোগ

সংগৃহিত


সিলেটের গোয়াইনঘাটে বালুবাহী নৌকা থেকে ইউনিয়ন পরিষদের ট্যাক্সের নামে জোরপূর্বক অর্থ আদায়, আটকে রাখা এবং মারধরের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন এক নৌযান ব্যবসায়ী।

অভিযোগকারী মো. বাবুল মিয়া (৩৪) গোয়াইনঘাট উপজেলার রুস্তমপুর ইউনিয়নের হাদারপাড় গ্রামের বাসিন্দা। জিডিতে তিনি উল্লেখ করেন, গত ২২ জুলাই হাজিপুর ইজারাভুক্ত এলাকা থেকে বালুবাহী নৌকা নিয়ে যাওয়ার সময় পশ্চিম জাফলং ইউনিয়ন পরিষদের নির্ধারিত ট্যাক্স পরিশোধ করে বৈধ রশিদ সংগ্রহ করেন।

অভিযোগে বলা হয়, পশ্চিম জাফলং ইউনিয়ন অতিক্রম করে আম্বারী এলাকায় পৌঁছালে কয়েকজন ব্যক্তি আবারও ট্যাক্স দাবি করেন। বাবুল মিয়া আগের পরিশোধ করা ট্যাক্সের রশিদ দেখালেও তা গ্রহণ না করে তাঁকে গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ট্যাক্স পরিশোধে বাধ্য করার চেষ্টা করা হয়।

জিডিতে আরও উল্লেখ করা হয়, আপত্তি জানালে গোলাম কিবরিয়া, তাজুল ইসলামসহ কয়েকজন তাঁকে জোর করে আটকে রাখেন। এ সময় আবুল হোসেন নামে একজন জুতা দিয়ে মারধরের চেষ্টা করেন। তবে উপস্থিত অন্য একজন তাঁকে নিবৃত্ত করেন।

বাবুল মিয়ার অভিযোগ, পরে তাঁকে জোরপূর্বক গোয়াইনঘাট সদর ইউনিয়ন পরিষদের ৯০০ টাকার একটি ট্যাক্স রশিদ দেওয়া হয় এবং তাঁর কাছে থাকা প্রায় ১০ থেকে ১২ হাজার টাকা নিয়ে নেওয়া হয়।

তিনি অভিযোগে আরও বলেন, ঘটনার সময় স্থানীয় জনপ্রতিনিধি ও সংশ্লিষ্ট ইজারাদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করলেও কোনো কার্যকর সহযোগিতা পাননি। এ ছাড়া ভবিষ্যতে ওই এলাকায় গেলে তাঁকে ক্ষতি করার হুমকিও দেওয়া হয়েছে বলে দাবি করেন।

এ ঘটনায় সুষ্ঠু তদন্ত, জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা, জোরপূর্বক আদায় করা অর্থ উদ্ধার এবং নৌযান চালক ও ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন বাবুল মিয়া।

গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক বলেন, 'অভিযোগপত্র এখনো আমার হাতে পৌঁছায়নি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।'

এ বিষয়ে গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রতন কুমার অধিকারী বলেন, 'ইউনিয়ন পরিষদের ট্যাক্স আদায়ের বিষয়ে আমার কোনো অনুমোদন নেই এবং বিষয়টি সম্পর্কে আমি অবগত নই। সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ এ বিষয়ে ভালো বলতে পারবে। ভুক্তভোগী চাইলে জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার শাখায় অভিযোগ করতে পারেন।'

জৈন্তা বর্তা / ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

রাজনগরে কী*টনাশক পান করে যুবকের মৃ*ত্যু
‘স্বাস্থ্য ও শিক্ষা খাতে জিডিপির ৫ শতাংশ করে বরাদ্দ দেওয়া হবে’ : বাণিজ্যমন্ত্রী
বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির উজ্জ্বল দৃষ্টান্ত’ : সিলেটে বাণিজ্যমন্ত্রী
টেকসই সড়ক নির্মাণে আরসিসির বিকল্প নেই: গোয়াইনঘাটে শ্রমমন্ত্রী
তেলের দাম বাড়ানো হবে না: সিলেটে বাণিজ্যমন্ত্রী
সিলেটে ব'জ্রসহ বৃষ্টির শ'ঙ্কা
কোনো নাগরিক যেন হ*য়রানির শি*কার না হন,’- সিসিক প্রশাসক
উল্টো রথযাত্রা শুক্রবার, আসছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদির
শিক্ষার গৌরব ফিরিয়ে আনছে বিয়ানীবাজার, এ সাফল্য সিলেটের গর্ব : এমপি এমরান
সুরমা-কুশিয়ারায় পানি বাড়লেও ব*ন্যার আ*শঙ্কা নেই